News Flash

  • Home
  • খেলা
  • ব্রিসবেনে ভারত ধুঁকছে, রোহিতদের বৃষ্টি এখন ‘ত্রাতা’
Image

ব্রিসবেনে ভারত ধুঁকছে, রোহিতদের বৃষ্টি এখন ‘ত্রাতা’

ব্রিসবেন, ১৬ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের উত্তর দিতে গিয়ে ৪ উইকেট হারিয়ে ভারত এখন ধুঁকছে। বৃষ্টি এখন রোহিতদের ‘ত্রাতা’। রান হয়েছে মাত্র ৫১। বৃষ্টি না হলে হয়তো ভারত সব উইকেট হারিয়ে বসতো, এমনই একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। যাইহোক বৃষ্টিই কার্যত ত্রাতা হয়ে উঠেছে টিম ইন্ডিয়ার কাছে। প্রথম সেশনে কোনও রকমে খেলা হয়েছে। সেই সেশনেই ভারত হারিয়ে ফেলেছিল ৩ উইকেট মাত্র ২২ রানে। দ্বিতীয় সেশন থেকেই বৃষ্টি শুরু ব্রিসবেনে। ফলে আম্পায়াররা দ্বিতীয় দিনের খেলা স্থগিত করে দেন। দিনের শেষে ভারত ৪ উইকেট হারিয়ে করেছে ৫১ রান। মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের দাপটে ভারতের টপ অর্ডার মাথা তুলে দাঁড়াতেই পারেনি। খারাপ শটে স্টার্কের শিকার যশস্বী জয়সওয়াল(৪) এবং শুভমান গিল(১)।

মধ্যাহ্নভোজের আগে হ্যাজেলউডের শেষ বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি ৩ রানে।মধ্যাহ্নভোজের বিরতির পর অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ৯ রানে আউট হন ঋষভ পন্থ।দিনের শেষে লোকেশ রাহুল (৩৩) ও অধিনায়ক রোহিত শর্মা (০) রানে ব্যাট করছেন।

Releated Posts

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top