News Flash

  • Home
  • খেলা
  • ইংলিশ প্রিমিয়ার লিগ: ইউনাইটেডের কাছে হারল সিটি
Image

ইংলিশ প্রিমিয়ার লিগ: ইউনাইটেডের কাছে হারল সিটি

ম্যানচেস্টার, ১৬ ডিসেম্বর (হি.স.): ইংলিশ প্রিমিয়ার লিগে ম‍্যানচেস্টার ডার্বিতে তিন মিনিটের মধ‍্যে দুই গোল করে ম্যানচেস্টার ইউনাইটেড হারিয়ে দিল পেপ গুয়ার্দিওলার দলকে।

রবিবার রাতে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছে ম‍্যানচেস্টার সিটি।

ইংলিশ প্রিমিয়ার লিগের চ‍্যাম্পিয়নরা জয়ের শেষ প্রান্তে গিয়েও অবিশ্বাস্যভাবে হারল নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে।

মাত্র ১ মিনিট ৫৫ সেকেন্ডের ঝড়ে বদলে গেল সবকিছু। ৮৭ মিনিট পর্যন্ত ম্যানচেস্টার সিটি ১-০ গোলে এগিয়ে ছিল। খেলা শেষ বাঁশি বাজার অপেক্ষায়। আর সেখানেই ইউনাইটেড প্রত্যাবর্তন। অবিশ্বাস্য গল্প লিখে ইতিহাদ থেকে জয় নিয়ে ফিরল ওল্ড ট্রাফোর্ডে। হারের পথে চলে যাওয়া দলটি জিতে গেল ব্রুনো ফার্নান্দেজ ও আমাদ দিয়ালোর গোলে।

ম্যাচের ৩৬ মিনিটে ইওস্কো গাভারদিওলের গোলে পিছিয়ে পড়ে ইউনাইটেড। তারা সমতায় ফেরে ফার্নান্দেজের পেনাল্টি গোলে ৮৮ মিনিটে। ২ মিনিট যেতে না যেতেই আবার গোল ইউনাইটেডের। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ এক পাস ধরে বুটের ডগা দিয়ে এদেরসনের ওপর দিয়ে গোলে বল পাঠিয়ে দিলেন আমাদ। এরপর লিডটা ধরে রেখে ডার্বি ম্যাচ জিতে গেল ইউনাইটেড আনন্দে ভাসতে ভাসতে ফিরে গেল ওল্ড ট্রাফোর্ডে।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top