News Flash

  • Home
  • দেশ
  • শৈত্যপ্রবাহে কাবু কাশ্মীর উপত্যকা, গুলমার্গ কাঁপছে মাইনাস ৪ ডিগ্রিতে
Image

শৈত্যপ্রবাহে কাবু কাশ্মীর উপত্যকা, গুলমার্গ কাঁপছে মাইনাস ৪ ডিগ্রিতে

শ্রীনগর, ১৬ ডিসেম্বর (হি.স.): কনকনে শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, ভূস্বর্গের সর্বত্রই সোমবার হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হয়েছে। শ্রীনগর, গুলমার্গ, পহেলগাম-সহ কাশ্মীরের নানা স্থানেই হিমাঙ্কের অনেকটাই নীচে নেমে গিয়েছে সর্বনিম্ন তাপমাত্রার পারদ। সোমবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস, উত্তর কাশ্মীরের গুলমার্গে মাইনাস ৪.০ ডিগ্রি সেলসিয়াস। আর পহেলগামে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া। তবে, ২১-২২ ডিসেম্বর উঁচু পাহাড়ে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top