News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধলাবিল জাতীয় সড়ক চৌমুনীতে দুর্ঘটনা, পথ অবরোধ এলাকাবাসীর,রাস্তায় আটকে পড়েন মন্ত্রী সুধাংশু
Image

ধলাবিল জাতীয় সড়ক চৌমুনীতে দুর্ঘটনা, পথ অবরোধ এলাকাবাসীর,রাস্তায় আটকে পড়েন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ১৬ ডিসেম্বর: খোয়াই ধলাবিল জাতীয় সড়ক চৌমুনীতে অটো ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছে এক মহিলা। দ্রুত গতির কারণে প্রতিনিয়ত খোয়াইয়ে দুর্ঘটনা হয় বলে অভিযোগ এলাকাবাসীর। যান দূর্ঘটনা এড়ানোর দাবিতে মোহনপুর- আগরতলা ১০৮ জাতীয় সড়ক অবরোধে বসেন এলাকাবাসী। এদিকে, দমকলকর্মীরা আহত মহিলাকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। এদিকে, ওই অবরোধের জেরে রাস্তায় আটকে পড়েন মন্ত্রী সুশান্ত দাসের কনভয়।

এলাকাবাসীর অভিযোগ, অতিরিক্ত গতিতে যান চলাচলের ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এবং ট্রাফিকের কোন ধরনের ব্যবস্থাপনার না থাকায় সড়ক দুর্ঘটনা ঘটনাও ঘটে চলেছে প্রতিদিন। তাছাড়া খোয়াই ট্রাফিক ইউনিট প্রতিদিন ওই এলাকায় সকাল থেকে ভেহিকেল চেকিংয়ে বসার ফলে আরো দুর্ঘটনা বেশি করে ঘটে চলেছে।

আরো জানায়, ধলাবিল জাতীয় সড়ক চৌমুনিতে ট্রাফিক দপ্তর কিংবা পুলিশ প্রশাসন থেকেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। ছোট বড় দুর্ঘটনা নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এদিকে, এলাকাবাসীর অবরোধ চলাকালীন সময় আগরতলা থেকে ফটিকরায় যাওয়ার পথে মন্ত্রী সুধাংশু দাস যাচ্ছিলেন। মন্ত্রীর কনভয় অবরোধস্থলে আটক যান। ওই সময় মন্ত্রী সুধাংশু দাস অবরোধকারীদের সাথে কথা বলেন। খোয়াই জেলা পুলিশ প্রশাসননের আধিকারিকদের সাথে তিনি কথা বলেন এবং অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন তাঁদের দাবি পূরন করা হবে। সেই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। পরবর্তী সময়ে যান চলাচল স্বাভাবিক হয়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top