News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী  বালিকা বিদ্যালয়ে আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে জেলাভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী
Image

কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী  বালিকা বিদ্যালয়ে আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে জেলাভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৫ ডিসেম্বর:
কমলপুর পিএম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী  বালিকা বিদ্যালয়ে আগামী ১৭ ডিসেম্বর শুরু হচ্ছে জেলা ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী। কমলপুর পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী  বালিকা বিদ্যালয়ে আগামী ১৭ ডিসেম্বর  অনুষ্ঠিত হবে জেলা ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী।  চলবে বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিধায়িকা স্বপ্না দাস পাল, বিশেষ অতিথি হিসাবে নগর পঞ্চায়েত চেয়ারম্যান প্রশান্ত সিনহা,ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য। রবিবার কমলপুর পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন পি এম শ্রী কৃষ্ণচন্দ্র দ্বাদশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা মেলার কনভেনার সুফুল শুক্লবৈদ্য। এছাড়া সন্মেলনে উপস্থিত ছিলেন মেলা কমিটির সদস্য তথা কমলপুর দ্বাদশ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবজিৎ রায়,শিক্ষক পঙ্কজ দেবরায়, দীপঙ্কর দেব।

সাংবাদিক সম্মেলনে আরো বলেন, আগামী ১৭ ডিসেম্বর একদিন ব্যাপী ধলাই জেলা ভিত্তিক বাল বিজ্ঞান প্রদর্শনী শুরু হচ্ছে। এদিন বেলা ১২টা উদ্বোধন করা হবে। জেলা থেকে মোট ৭০ থেকে ৮০ টি মডেল আসবে। এই জেলা ভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীর পাশাপাশি চলবে এক বিজ্ঞান ভিত্তিক শিবির। শিবিরের বিষয় হলো সুসংহত ও প্রগতিশীল ভবিষ্যতের জন্য বিজ্ঞান। শিবির থেকে ১জন ও মেলা থেকে পাঁচটি মডেল যাবে আগরতলায় রাজ্য ভিত্তিক প্রদর্শনীতে।

Releated Posts

রাস্তা মেরামতের নামে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবিতে সরব কালাগাঙ্গেরপার গ্রামের বাসিন্দারা

কদমতলা, ২৪ জুন: উত্তর ত্রিপুরার কদমতলা ব্লকের অন্তর্গত কালাগাঙ্গেরপার গ্রাম পঞ্চায়েতে রাস্তা মেরামত ও উন্নয়নমূলক কাজের নামে ব্যাপক অনিয়ম…

ByByReshmi Debnath Jun 24, 2026

সরকারি জমি দখলমুক্ত করতে গিয়ে বাধার মুখে প্রশাসন, উত্তপ্ত মধুপুর বাজার; ৭ দিনের সময়সীমা ডিসিএমের

বিশালগড়, ২৪ জুন: দীর্ঘদিন ধরে সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে বুধবার উত্তপ্ত…

ByByReshmi Debnath Jun 24, 2026

প্রয়াত ফয়জুর রহমানকে স্মরণে ধর্মনগরে শোকসভা, উপস্থিত মানিক সরকারসহ বাম নেতৃত্ব

ধর্মনগর, ২৪ জুন: প্রয়াত প্রাক্তন বিধায়ক ও মন্ত্রী ফয়জুর রহমানের স্মৃতির উদ্দেশ্যে বুধবার ধর্মনগরের স্বামী বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী…

ByByReshmi Debnath Jun 24, 2026

টাকারজলা নির্যাতনকাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তার ও ওসি-র বিরুদ্ধে ব্যবস্থার দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের

আগরতলা, ২৪ জুন,: বিশালগড় মহকুমার টাকারজলা এলাকায় এক গ্রামীণ মহিলার ওপর সংঘটিত নৃশংস নির্যাতনের ঘটনায় তীব্র ক্ষোভ ও…

ByByTaniya Chakraborty Jun 24, 2026
Scroll to Top