News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের ‘চা’ শিল্প বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে : বাণিজ্য মন্ত্রী 
Image

রাজ্যের ‘চা’ শিল্প বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে : বাণিজ্য মন্ত্রী 

আগরতলা, ১৩ ডিসেম্বর: বিগত দিনে রুগ্ন দশায় চলে যাওয়া রাজ্যের অন্যতম ‘চা’ শিল্প বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে। আগামী দিনে এই শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যমাত্র নিয়েছে ত্রিপুরা সরকার। আজ আগরতলার একটি হোটেলে চা ক্রেতা বিক্রেতা মিলনমেলায় এমনটাই দাবি জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা। 

এদিন তিনি বলেন, ত্রিপুরায় এতদিন ধরে চা শিল্পের উপর গুরুত্ব দেওয়া হয়নি। এবার চা উন্নয়ন নিগমের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চা ক্রেতা বিক্রেতা মিলনমেলা। তাঁর কথায়, ত্রিপুরা সরকার চাইছে চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছে। কিন্তু সেই লক্ষ্য পৌঁছাতে রাজ্য সরকারের পাশাপাশি বিনিয়োগকারীদের ও সাহায্যের প্রয়োজন রয়েছে। 

এদিন তিনি বলেন,বিগত দিনে রুগ্ন দশায় চলে গিয়েছিল রাজ্যের অন্যতম ‘চা’ শিল্প। তা বর্তমান সরকারের সময়ে নতুন দিশা সঞ্চারিত হয়েছে। আগামী দিনে এই শিল্পের বিকাশের মাধ্যমে রাজ্যকে আর্থিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করতে হবে। তাতে সকল স্টেক হোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন রয়েছে। 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর ঘোষ, চা উন্নয়ন নিগমের ম্যানেজিং ডাইরেক্টর মানিক লাল দাস সহ দেশের চা শিল্পের সঙ্গে  যুক্ত ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশন, ইন্ডিয়ান অকশন এসোসিয়েশন। 

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top