News Flash

  • Home
  • প্রধান খবর
  • আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট
Image

আল্লু অর্জুনকে অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট

হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর (হি.স.) হায়দরাবাদে পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছিল অভিনেতা আল্লু অর্জুনকে। এই ঘটনায় অভিনেতাকে অন্তর্বর্তী জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট । ৫০ হাজার টাকার বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে হায়দরাবাদের নিম্ন আদালত অভিনেতাকে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল। গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে এফআইআর খারিজের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেতা। তাঁর আবেদন মঞ্জুর করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের একটি প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’ -এর প্রিমিয়ারে গিয়েছিলেন অভিনেতা আল্লু অর্জুন। অভিনেতা সেখানে পৌঁছোতেই দর্শক এবং অনুরাগীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। ভিড়ের চাপে ভেঙে পড়ে প্রেক্ষাগৃহের মূল গেট। সেইসময় পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়। গুরুতর জখম অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। অভিযোগ, অভিনেতার টিম অথবা ওই প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের তরফে পুলিশকে পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। ফলে প্রেক্ষাগৃহে ভিড় নিয়ন্ত্রণের জন্য সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। অভিনেতাকে এদিন তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। আল্লু অর্জুন সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। এদিন অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন প্রেক্ষাগৃহের মালিকও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।

মামলায় বিচারপতির পর্যবেক্ষণ, নিহতের পরিবারের প্রতি আদালতের সমবেদনা রয়েছে। কিন্তু অভিযুক্তকে এর ফলে দোষী কীভাবে বলা যায়? যে যে ধারায় মামলা করা হয়েছে, সেগুলি প্রযোজ্য হচ্ছে না। অভিনেতা বলে তাঁর ব্যক্তি অধিকারে হস্তক্ষেপ করা যায় না। নাগরিক হিসাবে তাঁরও স্বাধীনতা ভোগের অধিকার রয়েছে।

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top