News Flash

  • Home
  • দেশ
  • দেশজুড়ে উৎসাহের ঢেউ তুলেছে ‘এক দেশ, এক নির্বাচন’: কঙ্গনা রানাওয়াত 
Image

দেশজুড়ে উৎসাহের ঢেউ তুলেছে ‘এক দেশ, এক নির্বাচন’: কঙ্গনা রানাওয়াত 

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): ‘এক দেশ, এক নির্বাচন’ সংক্রান্ত বিল অনুমোদন করেছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহে সরকার এটি সংসদে পেশ করতে পারে। সূত্রের খবর, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই বিল অনুমোদন করা হয়।

এই নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত বলেন, ‘এক দেশ, এক নির্বাচন’-এর ভাবনা সারা দেশে উৎসাহের ঢেউ তুলেছে৷ ঘন ঘন নির্বাচনের সবচেয়ে বড় সমস্যা হল এর জন্যে বিপুল ব্যয় হয়৷ এছাড়াও তিন, চার মাসের জন্য বহুসংখ্যক আধিকারিক নির্বাচনের দায়িত্ব পালনে ব্যস্ত হয়ে পড়েন। ফলে অনেক দফতরের কাজ আটকে যায়। আর বারবার ভোট দেওয়া ভোটারদের ক্লান্তির কারণ হতে পারে।

উল্লেখ্য, ‘এক দেশ, এক নির্বাচনে’-এর বাস্তবতা খতিয়ে দেখতে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছিল কেন্দ্র। সেই কমিটি রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দেয়। যেখানে ‘এক দেশ, এক নির্বাচনে’-এর পক্ষে সায় দেওয়া হয়েছে।

Releated Posts

পাঁচ পুরনো মামলায় গ্রেফতারি থেকে সুরক্ষা চেয়ে কলকাতা হাইকোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান ২০০৭ সালের আরও পাঁচটি পুরনো…

ByByNews Desk Sep 21, 2026

টিএমসি-র নাম ও প্রতীক ‘ফ্রিজ’ নিয়ে সুপ্রিম কোর্টে জরুরি শুনানির আর্জি মমতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) নাম ও নির্বাচনী প্রতীক ব্যবহারে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে…

ByByNews Desk Sep 21, 2026

কর্মা-ধর্মা উৎসবের আগে বিহারের ভাগলপুরে জলে ডুবে ৬ শিশুর মৃত্যু

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): কর্মা-ধর্মা উৎসব উপলক্ষে স্নান করতে গিয়ে বিহারের ভাগলপুর জেলায় জলে ডুবে ছয় শিশুর মর্মান্তিক…

ByByNews Desk Sep 21, 2026

দিল্লির সদর বাজারে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ, দোকানদার গ্রেফতার

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লির সদর বাজার এলাকায় ফের নাবালিকার উপর যৌন নির্যাতনের অভিযোগ সামনে এল। পুলিশ জানিয়েছে,…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top