News Flash

  • Home
  • দিনের খবর
  • জাঁকিয়ে শীতের আশা; পারদ নিম্নমুখী কলকাতায়, কুয়াশারও সতর্কতা
Image

জাঁকিয়ে শীতের আশা; পারদ নিম্নমুখী কলকাতায়, কুয়াশারও সতর্কতা

কলকাতা, ১২ ডিসেম্বর (হি.স.): অবশেষে জাঁকিয়ে শীতের আশা কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই। উত্তুরে হাওয়ার সৌজন্যে তাপমাত্রা হ্রাসের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ফের কলকাতায় নামল তাপমাত্রা। কিছুটা কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। এই পারদ-পতনের পর বৃহস্পতিবারই এই মরসুমের শীতলতম দিন।

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই ঘন কুয়াশার সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফত। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে। কুয়াশার চাদরে ঢাকবে দক্ষিণবঙ্গের তিন জেলাও। আগামী দু’দিনে পাল্লা দিয়ে কমবে রাতের তাপমাত্রা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহের শেষে ১৫ ডিগ্রি ছুঁয়ে ফেলবে কলকাতার পারদ। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচেও নেমে যেতে পারে।

আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে। সকালের দিকে ঘন কুয়াশার চাদর থাকতে পারে বঙ্গের সাত জেলায়। তবে কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও বীরভূম জেলায়। কমতে পারে দৃশ্যমানতাও। পাশাপাশি, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানেও দু’-এক জায়গায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Releated Posts

ই-কোর্টস মিশন মোড প্রকল্পে দ্রুত হচ্ছে মামলার নিষ্পত্তি, বদলাচ্ছে দেশের বিচার ব্যবস্থা

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ই-কোর্টস মিশন মোড প্রকল্প ভারতের কাগজ-নির্ভর বিচার ব্যবস্থাকে ডিজিটাল, স্বচ্ছ এবং সহজে অনুসরণযোগ্য বিচার…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গুজরাটে ১.২০ কোটি টাকার বেশি মদ বাজেয়াপ্ত, রাজস্থানের দুই ব্যক্তি গ্রেফতার

বানাসকাঁঠা, ৭ আগস্ট (আইএএনএস): গুজরাট পুলিশের স্টেট মনিটরিং সেল রাজ্যের বানাসকাঁঠা জেলায় একটি বড় অভিযানে ১.২০ কোটি টাকারও…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গোবর্ধন প্রকল্পে ৪০ হাজার কোটি টাকার আমদানি কমবে, তৈরি হবে ১.৫ লক্ষ কর্মসংস্থান: কেন্দ্র

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের সদ্য ঘোষিত গোবর্ধন প্রকল্প দেশের প্রাকৃতিক গ্যাস আমদানির নির্ভরতা কমিয়ে ৪০ হাজার কোটি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

জেন জে-দের কণ্ঠরোধ না করে ভালো কাজ করুন: মোদি সরকারকে কেজরিওয়ালের পরামর্শ

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): ছাত্র আন্দোলনকে ঘিরে কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব হলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top