News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তামিলনাড়ুতে ভারী বৃষ্টির শঙ্কা, চেন্নাই-সহ একাধিক জেলায় স্কুলে ছুটি ঘোষণা
Image

তামিলনাড়ুতে ভারী বৃষ্টির শঙ্কা, চেন্নাই-সহ একাধিক জেলায় স্কুলে ছুটি ঘোষণা

চেন্নাই, ১২ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ু ও পুদুচেরিতে ফের বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। ইতিমধ্যে বৃষ্টি অবশ্য শুরুও হয়ে গিয়েছে। ১৩ ডিসেম্বর পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি এবং উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কায় বৃহস্পতিবার চেন্নাই, ভিল্লুপুরম, থাঞ্জাভুর, মায়িলাদুথুরাই, পুদুকোট্টাই, কুডালু, ডিন্ডি, রামানাথপুরম, তিরুভারুর, রানিপেট এবং তিরুভাল্লুরে স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই সময়ে উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমায় হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যাশিত। ১৩ ডিসেম্বর পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, কেরল ও মাহে এবং উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসীমা ও দক্ষিণ অভ্যন্তরীণ কর্ণাটকে।

Releated Posts

জিবিপি হাসপাতালে নতুন আইসিইউ এবং সিএসএসডি ইউনিটের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: রাজ্যের জনগণের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে রাজ্য সরকার দায়বদ্ধতা নিয়ে কাজ করে চলেছে।…

ByByReshmi Debnath Sep 21, 2026

টিটিএএডিসি ভিলেজ কমিটি নির্বাচন: পশ্চিম জেলায় ২৬ সেপ্টেম্বর বিকেল থেকে নিষেধাজ্ঞা

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আসন্ন টিটিএএডিসি ভিলেজ কমিটি সাধারণ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলাজুড়ে নিষেধাজ্ঞামূলক বিধিনিষেধ জারি করল…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

সরকারি হাসপাতালগুলিকে কর্পোরেট স্টাইলে গড়ে তোলার পরিকল্পনা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সাধারণ মানুষের চাহিদা ও প্রত্যাশার কথা মাথায় রেখে রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালকে কর্পোরেট স্টাইলে আধুনিক…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

কলেজটিলা থেকে ১৮ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার, রেলপথে বহিরাজ্যে পাচারের সন্দেহ

আগরতলা, ২১ সেপ্টেম্বর: টহলদারির সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের কাছ থেকে ১৮ কেজি গাঁজা উদ্ধার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top