News Flash

  • Home
  • দিনের খবর
  • প্রধানমন্ত্রী সকাশে দেবেন্দ্র ফড়নবিস, দেখা করলেন রাজনাথের সঙ্গেও
Image

প্রধানমন্ত্রী সকাশে দেবেন্দ্র ফড়নবিস, দেখা করলেন রাজনাথের সঙ্গেও

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.): দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। বৃহস্পতিবার প্রথমে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ফড়নবিস। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ফড়নবিস এক্স মাধ্যমে জানান, “মূল্যবান সময়, দিকনির্দেশনা, আশীর্বাদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। গত ১০ বছরে, আপনার সমর্থনে মহারাষ্ট্র প্রায় প্রতিটি ক্ষেত্রে এক নম্বরে রয়েছে এবং এখন আপনার নেতৃত্ব এবং নির্দেশনায় বিকাশের এই যাত্রাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।”

এরপর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গেও দেখা করেন ফড়নবিস। এ বিষয়ে রাজনাথ টুইট করে জানান, “আমি নিশ্চিত, মহারাষ্ট্রের উন্নয়ন যাত্রায় নতুন গতি প্রদান করবেন দেবেন্দ্র ফড়নবিস।” রাজনাথের হাতে গণেশের মূর্তি তুলে দেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। এছাড়াও বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা ও কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ির সঙ্গে সাক্ষাৎ করেছেন দেবেন্দ্র ফড়নবিস।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ বিলে কংগ্রেসের সমর্থন চাইল কেন্দ্র, রাহুল গান্ধীর সঙ্গে কথা কিরেন রিজিজুর

নয়াদিল্লি, ৬ আগস্ট(আইএএনএস): সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) বিল নিয়ে বিরোধীদের সমর্থন আদায়ের চেষ্টা জোরদার করল কেন্দ্র। বৃহস্পতিবার সংসদীয় বিষয়ক…

ByBySandeep Biswas Aug 6, 2026

ঝাড়খণ্ডের দলমা জঙ্গলে বড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিল যৌথবাহিনী, গ্রেফতার ৩, উদ্ধার বিপুল অস্ত্রভাণ্ডার

সেরাইকেলা-খরসাওয়ান (ঝাড়খণ্ড), ৬ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডের সেরাইকেলা-খরসাওয়ান জেলার দলমা জঙ্গল এলাকায় বড়সড় মাওবাদী নাশকতার ছক ভেস্তে দিয়েছে নিরাপত্তা…

ByByNews Desk Aug 6, 2026

হরিয়ানায় থানার সামনেই গুলিবৃষ্টি, গ্যাংওয়ারের জেরে জখম ৭

চণ্ডীগড়, ৬ আগস্ট (আইএএনএস): হরিয়ানার চরখি দাদরি শহরে বৃহস্পতিবার দিনের আলোয় থানার সামনেই দুঃসাহসিক গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByNews Desk Aug 6, 2026

মসজিদ থেকে লাউডস্পিকার অপসারণ নিয়ে সরব বিরোধীরা, ‘সাম্প্রদায়িক রাজনীতি’র অভিযোগ; শব্দদূষণ রুখতেই ব্যবস্থা বলে বিজেপি

নয়াদিল্লি, ৬ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের একাধিক মসজিদ থেকে পুলিশের লাউডস্পিকার অপসারণের ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top