বার্সেলোনা, ১২ ডিসেম্বর (হি.স.): চ্যাম্পিয়ন্স লিগে বুধবার (১১ ডিসেম্বর) রাতে রোমাঞ্চকর এক লড়াইয়ে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেল বার্সেলোনা। সিগন্যাল ইদুনা পার্কে বার্সেলোনার আধিপত্য থাকলেও প্রথম হাফে কোনও গোল করতে পারেনি। প্রথম হাফ ছিল গোলশূন্য। দ্বিতীয় হাফের শুরুতেই অর্থাৎ ৫২ মিনিটে ওলমোর থ্রু পাস থেকে দারুণ এক গোল করে রাফিনিয়া বার্সিলোনাকে এগিয়ে দেন। তবে ৮ মিনিট পরেই সেই গোল শোধ দেয় ডর্টমুন্ড।
৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সেরহো গুইরাসি। ৭৪ মিনিটে আবার এগিয়ে যায় বার্সিলোনাl লেভানডোভস্কির বদলি নেমে ফেরান তোরেস গোল করেনl তবে ৭৮ মিনিটে সেই গোলশোধ দেয় ডর্টমুন্ড। ডর্টমুন্ডএর হয়ে দ্বিতীয় গোলটি করেন গুইরাসি। ৮৫ মিনিটে বার্সেলোনা জয়ের গোল পায়l ইয়ামালের পাস থেকে দারুণ এক শটে গোল করেন তোরেস। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। এই জয়ের ফলে টেবিলের দুইয়ে উঠে এল বার্সেলোনা।



















