News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বাড়িতে গাঁজা সহ গ্রেফতার এক গাঁজা কারবারি
Image

নিজ বাড়িতে গাঁজা সহ গ্রেফতার এক গাঁজা কারবারি

আগরতলা, ১২ ডিসেম্বর : নিজ বাড়িতে গাঁজা সহ গ্রেফতার এক গাঁজা কারবারি। এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় এলাকার বাসিন্দা অপু দেবের বাড়িতে নেশা বিরোধী অভিযান চালায় এয়ারপোর্ট থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল সহ বিশাল পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা। এই অভিযানে ৩৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার এবং নেশা কারবারি অপু দে’কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এই বিষয় এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল জানান নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসাবেই এই অভিযান।পুলিশের কাছে খবর ছিল অপু দীর্ঘ দিন যাবত অবৈধ নেশা কারবারের সঙ্গে যুক্ত রয়েছে এবং বর্তমানে তার বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ শুকনো গাঁজা মজুদ রয়েছে। এই খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার হয় এবং  গাঁজা কারবারি অপুকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ এবং আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। অন্যদিকে স্থানীয় সূত্র মারফত জানা যায়, নরসিংগড় এলাকায় নেশা করবার সহ সর্ব প্রকার অবৈধ কার্যকলাপে যুক্ত রয়েছে অপু। তার বিরুদ্ধে নেশা করবার সহ বিভিন্ন মামলা রয়েছে বিভিন্ন থানায়।

Releated Posts

আমবাসা–গণ্ডাছড়া সড়কে বড় গর্ত, দুর্ঘটনার আশঙ্কায় এলাকাবাসী

আগরতলা, ২১ সেপ্টেম্বর: আমবাসা–গণ্ডাছড়া মেইন রোডের পাশে আমবাসা বাজার সংলগ্ন এলাকায় ধলাই নদীর পাড় ঘেঁষা মূল সড়কে তৈরি…

ByByReshmi Debnath Sep 21, 2026

নিখোঁজ যুবকের পচাগলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ২১ সেপ্টেম্বর: নিখোঁজ যুবকের পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় আজ সকালে বামুটিয়া এলাকায় ব্যাপক চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ২১ সেপ্টেম্বর: নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এনডিপিএস মামলায় গ্রেফতার মাদক কারবারি, জিজ্ঞাসাবাদে উঠে আসছে একাধিক নাম

আগরতলা, ২১ সেপ্টেম্বর: সোনামুড়া থানার একটি এনডিপিএস মামলায় মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top