News Flash

Image

গাড়ির ধাক্কায় সঙ্কটাপন্ন সব্জি বিক্রেতা

বিশালগড়, ১১ ডিসেম্বর : দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছেন এক সবজি ব্যবসায়ী। মঙ্গলবার রাতে সব্জি বিক্রি করে চড়িলাম বাজার থেকে রাজীব নিজ বাড়িতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে একটি গাড়ির ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়েন রাকেশ দত্ত। দ্রুত গতিতে কোনো গাড়ি এসে ধাক্কা দিয়েছে তাঁকে, এমনটাই আঁচ করছেন স্থানীয়রা। পরবর্তীতে উদয়পুর থেকে আগরতলাগামী একটি গাড়ি আহত রাকেশকে দেখতে পেয়ে তাঁকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু রাকেশের অবস্থা গুরুতর হওয়ার ফলে তাঁকে হাপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, মিঠুন রাজীব কলোনির বাসিন্দা রাকেশের বাড়িতে আছেন অসুস্থ মা, বোন এবং কাকা। সবজি ব্যবসা করে সংসার প্রতিপালন করতেন তিনি। পরিবারের লোকজন এসে তাঁর এই অবস্থা দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন।

এদিকে, উন্নত চিকিৎসার জন্য হাপানিয়া হাসপাতাল থেকে আহত রাকেশকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top