News Flash

  • Home
  • প্রধান খবর
  • রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা
Image

রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নতুন গভর্নর হিসেবে বুধবার দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামী ৩ বছরের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর পদে থাকবেন তিনি।

মঙ্গলবার শেষ হয়েছে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ। এরপরই বুধবার রিজার্ভ ব্যাঙ্কের ২৬তম গভর্নর হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন সঞ্জয় মালহোত্রা।

উল্লেখ্য, সঞ্জয় মালহোত্রা ১৯৯০ ব্যাচের রাজস্থান ক্যাডারের আইএএস অফিসার। অর্থ মন্ত্রকের রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন সঞ্জয়। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই আমলার। বিদ্যুৎ, কর, তথ্যপ্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গে জড়িয়ে থেকেছেন তিনি।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top