News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বেকারদের কর্মসংস্থান, শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবিতে আগামী ৫ জানুয়ারি থেকে গণ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস
Image

বেকারদের কর্মসংস্থান, শূন্যপদ পূরণ সহ বিভিন্ন দাবিতে আগামী ৫ জানুয়ারি থেকে গণ আন্দোলনের ডাক দিয়েছে কংগ্রেস

বিলোনিয়া,১১ ডিসেম্বর : বেকারদের কর্মসংস্থান, শূন্যপদ পূরণ,  কর্মচারীদের বেতন বৈষম্য, মূল্য বৃদ্ধির প্রতিবাদে , প্রতিশ্রুতি খেলাপ বিজেপির বিরুদ্ধে আগামী ৫ জানুয়ারি থেকে রাজ্যব্যাপী গণআন্দোলন শুরু করতে যাচ্ছে কংগ্রেস। দুইমাসব্যাপী চলবে এই আন্দোলনের কর্মসূচি। বিলোনিয়া কংগ্রেস ভবনে বুধবার তিনটা নাগাদ আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিষ কুমার সাহা।

দক্ষিণ জেলা সফরে আসেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা। এই সফরে প্রদেশ সভাপতি শান্তির বাজার, বিলোনিয়া, রাজনগর কেন্দ্রের কংগ্রেস নেতৃত্বদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা সভা করেন। আগামী দিনের রাজ্যের কর্মসুচি এই তিনটি ব্লকের নেতৃত্বদের সাথে আলোচনা পর্যালোচনা সহ তদারকি করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।  এরপর  সাংবাদিক সম্মেলনে প্রদেশ সভাপতি জানান  সর্বভারতীয় কংগ্রেসের কর্মসুচি অনুযায়ী ষাট দিন ব্যাপী সংবিধান রক্ষক অভিযানকে সামনে রেখে  এই রাজ্যেও জনগনের স্বার্থ সম্পর্কিত বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করবে কংগ্রেস। এরই মধ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এরমধ্যে কনভেনশন। দাবি সনদ পেশ করা ও প্রকাশ্য সমাবেশের মতো কর্মসুচি থাকবে বলে জানান সভাপতি। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ঘুরে ঘুরে রাজ্যের বিভিন্ন ব্লকের নেতৃবৃন্দের সাথে আলোচনা করছেন বলে জানান।

এছাড়া প্রদেশ সভাপতি ভারত বাংলা যে অস্থির পরিবেশের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজ্য সরকারের যে কড়া মনোভাব নেওয়ার দরকার ছিল সেইটা গ্ৰহন করেনি। এরফলে কুটনৈতিক পর্যায়ে সম্পর্কের অবনতি হয়েছে এর দায় কোন ভাবেই রাজ্য সরকার অস্বীকার করতে পারেন না বলে মন্তব্য করেন।  বিলোনিয়া ব্লক কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি দেবাশীষ মজূমদার সহ অন্যান্য নেতৃত্বরা।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top