News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএমএসের সংস্কার শুরু, বহিষ্কার ট্যাক্সি চালক সংঘের জেলা সভাপতি
Image

বিএমএসের সংস্কার শুরু, বহিষ্কার ট্যাক্সি চালক সংঘের জেলা সভাপতি

আগরতলা, ১১ ডিসেম্বর: ত্রিপুরায় গেরুয়া শ্রমিক সংগঠন সংস্কারের পথ হাটতে শুরু করেছে। চারিত্রিক স্খলন, দূর্নীতি এবং আর্থিক নয়ছয়ের অভিযুক্ত দলীয় নেতৃত্বদের ছাটাইয়ের উদ্যোগ নিয়েছে ভারতীয় মজদুর সংঘ(বিএমএস)। ইতিমধ্যে বিভিন্ন জেলায় শীর্ষ পদে বদলের পথে হেটেছে বিএমএস। তারই প্রমাণ মিললো সিপাহীজলা জেলার বিএমএস অনুমোদিত ট্যাক্সি চালক সংঘের জেলা সভাপতি সজল দেবনাথকে বহিষ্কারের মধ্য দিয়ে।

ত্রিপুরায় গেরুয়া শ্রমিক সংগঠন সংস্কারের পথ হাটতে শুরু করেছে। ইতিমধ্যে ত্রিপুরা বাস জীপ চালক সংঘের কিছু সদস্যকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করা হয়েছে এবং কিছু কিছু জেলার শাখা সংগঠন ভেঙ্গে দেওয়া হয়েছে। ওই সমস্ত জেলায় নতুন করে শাখা সংগঠন গড়ে তোলা হচ্ছে। বহিষ্কারকৃতদের মধ্যে সংগঠন বিরোধী কাজকর্ম এবং অর্থনৈতিক দুর্নীতির কারণে বহিষ্কৃত সিপাহীজলা জেলার বিএমএস অনুমোদিত ট্যাক্সি চালক সংঘের জেলা সভাপতি সজল দেবনাথ।

ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘের তরফ থেকে এক বিজ্ঞপ্তি জারি জানানো হয়েছে, ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘ বিএমএস অনুমোদিত ইউনিয়ন সকলের সিদ্ধান্তক্রমে ত্রিপুরা ট্যাক্সি চালক সংঘ এর সিপাহীজলা জেলা কমিটি সভাপতি সজল দেবনাথকে সংগঠন বিরোধী কাজকর্ম এবং অর্থনৈতিক দুর্নীতির কারণে অর্নিদিষ্টকালের জন্য বহিষ্কার করা হয়েছে।

Releated Posts

রেলস্টেশন সংলগ্ন এলাকায় ১৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আগরতলা, ১৬ জুন: নেশা বিরোধী অভিযানে আবারও বড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ ও গোয়েন্দা শাখা। মঙ্গলবার দুপুরে…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার, সীমান্ত নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন

আগরতলা, ১৬ জুন: ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন চন্ডীপুর বিধানসভার সমরুরমুখ এলাকার গভীর জঙ্গল থেকে ২৫ বস্তা বার্মিজ সিগারেট উদ্ধার…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

সামাজিক ভাতা প্রদানের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ ও ডেপুটেশন

কৈলাসহর, ১৬ জুনঃ অবিলম্বে বকেয়া সামাজিক ভাতা প্রদানের দাবিতে মঙ্গলবার কৈলাসহরের মহকুমা শাসকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে জেলা…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

গোমতী ডেয়ারি পরিদর্শনে রাজ্যপাল, দুধ উৎপাদন বৃদ্ধিতে আরও উদ্যোগী হওয়ার আহ্বান

আগরতলা, ১৬ জুনঃ বিশ্বজুড়ে দুধ উৎপাদনে এক নতুন বিপ্লব ঘটছে এবং সেই প্রক্রিয়ায় ডেয়ারি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ…

ByByTaniya Chakraborty Jun 16, 2026
Scroll to Top