News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল
Image

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কৈলাসহরে বিক্ষোভ মিছিল

কৈলাসহর, ১০ ডিসেম্বর : বাংলাদেশের ইসকনের প্রবক্তা প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এবং বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের প্রতিবাদে কৈলাসহরের হিন্দু ঐক্য মঞ্চের উদ্যোগে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দুপুরবেলা কৈলাসহর রাজপথে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

উক্ত বিক্ষোভ মিছিলটি কৈলাসহর শ্রীরামপুর ট্রাই জংশন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে কৈলাসহর আর কে আই স্কুল মাঠে গিয়ে একটি প্রকাশ্য জনসভায় মিলিত হয়। উক্ত কর্মসূচিতে হাজার হাজার সনাতনী হিন্দু সম্প্রদায়ের লোকেদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জনসভায় উপস্থিত ছিলেন হিন্দু ঐক্য মঞ্চের অন্যতম সক্রিয় সদস্য তথা ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী সন্দ্বীপ দেবরায়, গৌতম দাস, দীপক ভট্টাচার্জী সহ আসাম রাজ্যের একজন বিশিষ্ট সমাজসেবী উপস্থিত ছিলেন। 

বক্তব্য রাখতে গিয়ে মঞ্চে উপস্থিত অতিথিরা বলেন সাম্প্রতিক কালে বাংলাদেশের ইউনুস সরকার সম্পূর্ণ অন্যায় ভাবে ইসকনের প্রবক্তা চিন্ময় দাসকে গ্রেফতার করে জেলে রেখে দিয়েছে। তাছাড়া বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বাড়িঘর আগুনে পুড়িয়ে দিয়ে হিন্দুদের উপর অকথ্য নির্যাতন করা হচ্ছে এবং ভারতের জাতীয় পতাকাকে তীব্র অবমাননা করছে বাংলাদেশের মৌলবাদীরা।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top