News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল: পর্যটনমন্ত্রী
Image

১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল: পর্যটনমন্ত্রী

ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ এর সমাপ্তি অনুষ্ঠান আগামী ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে দেশের বরেণ্য সংগীত শিল্পী শ্রেয়া ঘোষাল স্বামী বিবেকানন্দ ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন। আজ গীতাঞ্জলি গেস্ট হাউসে এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী একথা বলেন। উল্লেখ্য, ত্রিপুরা ট্যুরিজম প্রমো ফেস্ট-২০২৪ গত ৩ ডিসেম্বর মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা নারিকেলকুঞ্জে উদ্বোধন করেছিলেন।

সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, শ্রেয়া ঘোষালের সংগীতানুষ্ঠানের অংশগ্রহণ করার জন্য তিন ধরণের পাসের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল থেকে সাধারণ জনগণের জন্য বিনামূল্যে পাসগুলি পর্যটন দপ্তরের মূল কার্যালয় থেকে বিতরণ করা হবে। তাছাড়া ভিভিআইপিদের জন্য নির্দিষ্ট কিছু পাস ছাড়া বাকিগুলি সাধারণ মানুষের জন্য থাকবে। যারা পাস পাবেন তাদের বিকাল ৫টার মধ্যে অনুষ্ঠানস্থলে প্রবেশ করার জন্য পর্যটনমন্ত্রী অনুরোধ করেন। যারাই বৈধ পাস নিয়ে আগে আসবেন তাদেরই বসার স্থান সামনের দিকে হবে।

সাংবাদিক সম্মেলনে ট্রাফিকের এসপি মানিকলাল দাস জানান, দুই চাকার যানবাহন রাখার জন্য উত্তর গেইট থেকে টাউনহলের রাস্তাকে ব্যবহার করা হবে। তাছাড়া অন্যান্য যানবাহণ রাখার জন্য বয়েজ বোধজং স্কুল, প্রগতি স্কুলের মাঠ ব্যবহারের জন্য আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, অধিকর্তা প্রশান্ত বাদল নেগি প্রমুখ উপস্থিত ছিলেন।

Releated Posts

জলাবদ্ধতা নিয়ে তৎপর পুরনিগম, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মেয়র

আগরতলা, ৭ আগস্ট : বর্ষার মরশুমে আগরতলা শহরের বাসিন্দাদের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে তৎপর হয়েছে আগরতলা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ত্রিপুরায় প্রথমবার রাজ্যস্তরে পালিত হলো চাকমা ভাষা ও লিপি দিবস, বর্ণাঢ্য শোভাযাত্রায় সংস্কৃতি সংরক্ষণের বার্তা

আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় প্রথমবারের মতো রাজ্যস্তরে চাকমা ভাষা ও লিপি দিবস উদযাপিত হলো শুক্রবার। এই উপলক্ষে আগরতলার…

ByByReshmi Debnath Aug 7, 2026

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং…

ByByReshmi Debnath Aug 7, 2026

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top