News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভেলোয়ারচর নাকা পয়েন্টে চেকিং এর মাধ্যমে ইয়াবা নেশার টেবলেট উদ্ধার।
Image

ভেলোয়ারচর নাকা পয়েন্টে চেকিং এর মাধ্যমে ইয়াবা নেশার টেবলেট উদ্ধার।

বক্সনগর প্রতিনিধি, ৯ ডিসেম্বর :- গভীর রাতে নাকা পয়েন্টে চেকিং-এ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করলো কলমচৌরা থানার পুলিশ। এই অভিযানের নেতৃত্বে ছিলেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল দে এবং সহ-আধিকারিক সুপ্রতিম দাস।

প্রসঙ্গত, একদিকে নেশা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অপরদিকে, নেশা কারবারিরা রাতারাতি কোটিপতি হয়ে উঠছে। এই নেশা কারবারের সঙ্গে যারা জড়িত তাদের লাগাম টানতে ব্যর্থ পুলিশ প্রশাসন। মাঝেমধ্যে পুলিশ প্রশাসন নেশা বিরোধী অভিযান চালালেও চুনোপুটি নেশা কারবারীরা ধরা পড়ে, কিন্তু মূল কারবারিরা অধরা থেকে যায়।

এদিকে গতকাল গভীর রাতে কলম চৌড়া থানার পুলিশের কাছে গোপন সূত্রে ইয়াবা পাচারের খবর আসে। এর ভিত্তিতে ভেলোয়ারচর নাকা পয়েন্টে গভীর রাতে চেকিংয়ে বসে কলমচৌড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক নাড়ুগোপাল দে এবং সহ-আধিকারিক সুপ্রতিম দাস, টিএসআর এবং কয়েকজন কনস্টেবল। একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৭,৮০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কলমচৌড়া থানার পুলিশ।

পুলিশ জানায়, গাড়িতে দুজন পাচারকারী ছিল, তাদের কোমরে গামছা বেঁধে থাকা দুটো প্যাকেট থেকে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে একজন বক্সনগর পূর্ব পাড়া এলাকার রফিকুল ইসলাম (৪১), অপরজন মানিক্যনগরনিবাসী কবির মিয়া (৩৫)। তাদের বিরুদ্ধে এনডিপিএস এক মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে , নেশা পাচারকারীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটগুলি ছিল মোল্লা মুরা নিবাসী মাহাবুল আলমের এবং এগুলির বাজার মূল্য আনুমানিক ৮০ লক্ষ টাকা। সোমবার ধৃতদের সোনামুড়া আদালতে সোপর্দ করা হয়েছে।

Releated Posts

খোয়াইয়ে সুইচ গেটের জলে ডুবে মৃত্যু দুই কলেজ পড়ুয়ার

আগরতলা, ৯ আগস্ট: জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল দুই কলেজ পড়ুয়া যুবকের। রবিবার দুপুরে খোয়াই ধলাবিল এলাকার সুইচ…

ByByReshmi Debnath Aug 9, 2026

রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার ধারাবাহিকভাবে নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট:বর্তমান রাজ্য সরকার জনকল্যাণমুখী সরকার। রাজ্যের প্রতিটি স্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে…

ByByReshmi Debnath Aug 9, 2026

আদিবাসী জনগোষ্ঠী এবং বনজ সম্পদের মধ্যে এক সুসম্পর্ক রয়েছে: বন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট: বিশ্ব আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে আজ সুকান্ত একাডেমীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।…

ByByReshmi Debnath Aug 9, 2026

রক্তদানের মতো মানবিক কাজে আরো বেশি করে এগিয়ে আসতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: রক্তদান মানবতার প্রতি এক অনন্য অঙ্গীকার। এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, দায়বদ্ধতা ও সেবার…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top