News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প
Image

ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প

আগরতলা, ৯ ডিসেম্বর: ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পেতে রক্ষা পেল রাধানগর পেট্রোল পাম্প। আজ সকালে পেট্রোল পাম্পের পাশেই একটি গোডাউনে অগ্নিসংযোগ ঘটে। তাতে পুড়ে ছাই গিয়েছে গোডাউনের জিনিসপত্র সহ ঘরটি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন। দমকলবাহিনীর দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে দমকলকর্মী দ্বন্দ্বে আছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রাধানগর পেট্রোল পাম্পের পেছন দিকে একটি গোডাইনে আগুন লাগার দৃশ্য প্রত্যক্ষ করেন স্থানীয়রা। সাথে সাথে তারা গোডাউনে দায়িত্ব থাকা ব্যক্তিকে খবর দেয়। তিনি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন। সাথে দমকলবাহিনীরা ঘটনাস্থলে ছুটে গিয়েছে। দমকলকর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখায় গোডাউনের সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। কিন্তু আগুনের সূত্রপাত এখনো জানা যায় নি। ওই অগ্নিকাণ্ডের প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান দমকলকর্মী রতন শীল।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top