News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ সহ ১১ দফা দাবিতে ডেপুটেশন সিট্যুর
Image

দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ সহ ১১ দফা দাবিতে ডেপুটেশন সিট্যুর

আগরতলা, ৯ ডিসেম্বর: দ্রব্য মূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পে সরলীকরন সহ ১১ দফা দাবিতে শ্রম দপ্তরের গণ ডেপুটেশনে মিলিত হয়েছে সিট্যু সদর মহকুমার কমিটি। আজ শহরে বিক্ষোভ মিছিল করে ডেপুটেশন প্রদান করেন কমিটির সদস্যরা।

এদিন সি আই টিউ নেতা শংকর প্রসাদ দত্ত বলেন, রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের বিজেপি সরকার লাগাতর শ্রমিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে। মজুরি কমিয়ে দেবার ফলে শ্রমিকরা কাজ হারিয়ে ফেলেছে। রাজ্যের একাধিক ইটভাট্টা বন্ধ হয়ে পড়েছে। কাজের সন্ধানে দিশেহারা মানুষ। ফলে, তারা অভাব অনটনের মধ্যে দিনযাপন করছেন।

এদিন তিনি আরও বলেন, চা বাগান শ্রমিকরা তাদের নায্যমজুরি পাচ্ছেন না। আর সেই লক্ষ্যে ১১ দফা শ্রম দপ্তরে ডেপুটেশন দিয়েছেন তারা। দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, নির্মাণ প্রকল্পে সরলীকরণ, সাফাই কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান, ষাট বছরের ঊর্ধ্বে সকল শ্রমিকদের ১০ হাজার টাকা পেনশন সহ ১১ দফা দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top