News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোমতী নদীতে নিখোঁজ ব্যক্তির জলে ভাসমান মৃতদেহ উদ্ধার
Image

গোমতী নদীতে নিখোঁজ ব্যক্তির জলে ভাসমান মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৯ ডিসেম্বর: গোমতী নদীতে নিখোঁজ ব্যক্তির জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে কাঁকড়াবন থানাধীন উদয়পুর শালগড়া আমতলী এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের পরিবারের দাবি, দীর্ঘদিন যাবৎ ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিল। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কাকড়াবন থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে মৃতের ছোট ভাই দীপঙ্কর সাহা বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বাজারে যাওয়ার জন্য বেরিয়েছিলেন সমীর সাহা (৪৫)। কিন্তু পরবর্তী সময়ে বাড়ি ফিরে আসেন নি তিনি। রাতেই পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে তার হদিস পাওয়া যায়নি। পরের দিন সকালেও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে কাঁকড়াবন থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। আজ সকালে কাকড়াবন থানাধীন উদয়পুর শালগড়া আমতলী এলাকায় স্থানীয় মানুষ গোমতী নদীতে ভাসমান দেহ দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, দীর্ঘ দিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেম তিনি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

Releated Posts

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন সোমবার, ঊনকোটিতে জোরদার নিরাপত্তা

কৈলাসহর, ২৭ সেপ্টেম্বর: আগামীকাল, সোমবার রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ভিলেজ কাউন্সিল নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা রাজ্যে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top