News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ-র পৃথক অভিযানে একজন নাইজেরিয়ান, ভারতীয় টাউট এবং তিনজন বাংলাদেশী নাগরিক আটক
Image

বিএসএফ-র পৃথক অভিযানে একজন নাইজেরিয়ান, ভারতীয় টাউট এবং তিনজন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ৯ ডিসেম্বর: তিনটি পৃথক অভিযানে বিএসএফ জওয়ানরা একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে। পাশাপাশি, অভিযানে একজন টাউট এবং তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে।

বিবৃতিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহীজলা জেলার কাইয়েদডেপা নামক স্থানে একটি বিশেষ অভিযান চালিয়েছে বিএসএফ জওয়ানরা। অভিযানকালে বিএসএফ জওয়ানরা ম্যাক্সওয়েল এনওয়েকে (৩৪ বছর) নামে একজন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে। সে ভারত-বাংলাদেশ সীমান্ত সড়ক ধরে সন্দেহজনকভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে দেখা গেছে। অপর একটি অভিযানে বিএসএফ জওয়ানরা পশ্চিম ত্রিপুরা জেলার আমতলির বাসিন্দা সুরাজ প্রসাদ নামে একজন টাউটকে আটক করেছে। সে একজন তালিকাভুক্ত টাউট এবং বিএসএফ তাকে সক্রিয়ভাবে ট্র্যাক করছে।

অন্য একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা উত্তর ত্রিপুরা জেলার মাংরোলি থেকে 15 বছর বয়সী এক বাংলাদেশী তরুণীকে আটক করেছে। সে সীমান্তের বেড়া পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ধৃত মেয়েটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।

উপরন্তু, ভগিনী সংস্থা ও বিএসএফ যৌথ অভিযানে পশ্চিম ত্রিপুরায় আরও দুই বাংলাদেশী নাগরিককে (একজন পুরুষ এবং একজন মহিলা) আটক করেছে। দুজনই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।

Releated Posts

সোনামুড়া সীমান্তে মাদক পাচারে বাধা দেওয়ায় হামলার অভিযোগ, যুবককে মারধর, ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা, তদন্তে পুলিশ

সোনামুড়া, ৮ আগস্ট: সীমান্ত এলাকায় মাদক পাচারে বাধা দেওয়া এবং বাংলাদেশে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে ক্ষোভ, গোমতী জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ৮ আগস্ট: গত কয়েক মাস ধরে বিদ্যুৎ বিলের অস্বাভাবিক বৃদ্ধি এবং স্মার্ট মিটার সংক্রান্ত নানা সমস্যাকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা, আতঙ্কে পথচারীরা

আগরতলা, ৮ আগস্ট: অবহেলা ও দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় চালু হচ্ছে আরও ৬টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়, কেন্দ্রের সহযোগিতায় জোরদার হবে উপজাতি শিক্ষাব্যবস্থা

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় আরও ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালুর উদ্যোগে কেন্দ্রীয় সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ…

ByByTaniya Chakraborty Aug 8, 2026
Scroll to Top