News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজনগরের বিভিন্ন এলকায় প্রশাসনের যৌথ উদ্যোগে গাঁজা বাগান ধ্বংস
Image

রাজনগরের বিভিন্ন এলকায় প্রশাসনের যৌথ উদ্যোগে গাঁজা বাগান ধ্বংস

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৮ ডিসেম্বর:

বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লক একপ্রকার গাঁজা চাষে রমরমা হয়ে উঠেছে। পুলিশ প্রশাসন বার বার অভিযান চালিয়ে গাঁজা বাগান ধ্বংস করে শেষ করতে পারছে না। আবারো রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত মনাই পাথর, হেতালিয়া, ওয়াংছড়া ও কমলাপাথর পাড়াতে অভিযান চালিয়ে ধ্বংস করলো গাঁজা বাগান।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল আটটা থেকে বিলোনিয়া মহাকুমার পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ, সিআরপিএফ, আবগারী বিভাগ ও ৪৩ নং সীমান্ত রক্ষী বাহিনী সহ বনদপ্তরের কর্মীরা। এই যৌথ অভিযানে ছিলেন রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস , এসি সিআরপিএফ শ্যামলাল মিনা , ইন্সপেক্টর ৪৩ নং বিএসএফ এম কে সোমাইয়া। আবগারি বিভাগের ইন্সপেক্টর রাকেশ ভৌমিক , তৃষ্ণা অভয়ারণ্যের ওয়ার্ডেন বিমল দাস,সহকারী বন্যপ্রাণী ওয়ার্ডেন সুকান্ত সরকার সহ অন্যান্য পুলিশ অফিসার।

অভিযানের পর মনাই পাথর, হেতালিয়া, ওয়াংছড়া ও কমলাপাথর পাড়ার গভীর জঙ্গলে ছয় একর সংরক্ষিত বনভূমিতে দেখা যায় গাঁজা বাগান। এগারটি কাভারিং প্লটে আনুমানিক ৩২ হাজার পরিপক্ক গাঁজা গাছ ধ্বংস করা হয়। এই অভিযান শেষ হয় সকাল সাড়ে দশটা নাগাদ। পুলিশ গাঁজা বাগানের মালিকের খোঁজে তদন্ত শুরু করেছে। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান রাজনগর পিআর বাড়ি থানার ওসি রতন রবি দাস।

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top