News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে: অর্থমন্ত্রী
Image

রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর:
উৎসব মানে মিলন মেলা। ওয়ানগালা উৎসব গারো সম্প্রদায়ের প্রধান উৎসব। এই উৎসবের মধ্যদিয়ে জাতি জনজাতি অংশের মানুষের মিলন ঘটে। উদয়পুর নাতিন টিলায় গতকাল সন্ধ্যায় ১৯তম রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবের উদ্বোধন করে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় একথা বলেন। উদয়পুর মহকুমা প্রশাসন, ত্রিপুরা গারো ইউনিয়ন এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্টানে অর্থমন্ত্রী আরও বলেন, রাজ্যের জনজাতি সম্প্রদায়ের মানুষের কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।

ওয়ানগালা উৎসবের মাধ্যমে গারো সম্প্রদায়ের মানুষেরা তাদের কুল দেবতার পূজা করেন। তিনি বলেন রাজ্যে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনজাতি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি এই উৎসবের মাধ্যমে তুলে ধরা হয়। রাজ্য সরকার গারো সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতিসহ জনজাতিদের কৃষ্টি ও সংস্কৃতির চর্চা এবং রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। অনুষ্ঠানে বিধায়ক তথা মেলা কমিটির চেয়ারম্যান অভিষেক দেবরায় বলেন, জনজাতি এলাকার সার্বিক উন্নয়নের জন্য জনজাতি এলাকার ব্লক গুলিকে এস্পিরেশনাল ব্লক হিসেবে ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার। উপস্থিত ছিলেন উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পীরানী দাস, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ত্রিপুরা গারো উনিয়নের সাধারণ সম্পাদক পিন্টু চন্দ্র ঘাগড়া এবং সভাপতিত্ব করেন ত্রিপুরা গারো ইউনিয়নের সভাপতি সুভাষ মারাক। উৎসবে ৯ টি প্রদর্শনী ষ্টল খোলা হয়। রাজ্যভিত্তিক ওয়ানগালা উৎসবে রাজ্য ও বহি:রাজ্যের শিল্পীগণ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে অতিথিগণ উৎসব উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার আবরণ উন্মোচন করেন।

Releated Posts

আগরতলা-ধর্মনগর রুটে ট্রেন চলাচল ও দূরপাল্লার ট্রেনের স্টপেজ নিয়ে একাধিক দাবি বিধায়ক জওহর চক্রবর্তীর

ধর্মনগর, ৮ আগস্ট: ধর্মনগর থেকে আগরতলা এবং আগরতলা থেকে ধর্মনগরের মধ্যে ট্রেন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন অসঙ্গতি দূর করার…

ByByNews Desk Aug 8, 2026

পুর নিগমের উচ্ছেদ অভিযান, বুলডোজারে ভাঙা হল অস্থায়ী দোকানপাট

আগরতলা, ৮ আগস্ট: শহরের ফুটপাত দখলমুক্ত করতে পুরনিগমের অভিযান অব্যাহত রয়েছে। আজ দুপুরে প্যারাডাইস চৌমুহনী থেকে পোস্ট অফিস…

ByByNews Desk Aug 8, 2026

সাংবাদিকতার সঙ্গে সমাজসেবার মেলবন্ধন, সাব্রুমে মেগা রক্তদান শিবির

সাব্রুম, ৮ আগস্ট: সামাজিক দায়বদ্ধতা ও গণতান্ত্রিক চেতনাকে সামনে রেখে সাব্রুমে অনুষ্ঠিত হলো মেগা স্বেচ্ছা রক্তদান শিবির ও…

ByByNews Desk Aug 8, 2026

আগরতলা রেলস্টেশনে ১২.৪৬৫ কেজি গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার

আগরতলা, ৮ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ এক যুবককে গ্রেপ্তার করেছে আগরতলা জিআরপিএস। ধৃত…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top