News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে: বিরোধী দলনেতা
Image

সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৮ ডিসেম্বর:
দুদিনব্যাপী সম্মেলনের মধ্য দিয়ে সিপিআইএম খোয়াই বিভাগীয় ৩১ সদস্যক নতুন কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিধায়ক নির্মল বিশ্বাস। রবিবার বিকেল চারটায় শেষ হলো সিপিএম মহকুমা কমিটির ২৪ তম সম্মেলন সম্মেলন শেষে গঠিত হয় ৩১জনকে নিয়ে নতুন মহাকুমা কমিটি। নতুন মহকুমা কমিটি সম্পাদক হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন বিধায়ক নির্মল বিশ্বাস। সম্মেলন শেষে নতুন কমিটির ঘোষণা করা হয়।

রবিবার সম্মেলনের দ্বিতীয় দিনে প্রতিনিধির সামনে আলোচনা করেন সিপিএম রাজ্য কমিটি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। খোয়াই হচ্ছে কুমারী মধুতির রূপশ্রীর রক্ত বিজড়িত। এখান থেকে গণতান্ত্রিক আন্দোলন সারা রাজ্যে এক সময় শক্তিশালী করেছিলেন দশরথ দেব, নৃপেন চক্রবর্তী, রঞ্জন রায়রা। আবারও এই খোয়াই থেকে এই পার্টিকে শক্তিশালী করে গড়ে তুলে খোয়াই সমেত সারা রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে। খোয়াই মহকুমা সম্মেলন থেকে এই প্রত্যয় প্রতিফলিত হয়েছে। সিপিআইএম খোয়াই মহকুমার সম্মেলন শেষে টিজিটিএ হল ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাগুলি বলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধানসভার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

Releated Posts

জীবনসংকটাপন্ন অন্ত্রের প্যাঁচ থেকে জরুরি অস্ত্রোপচারে সুস্থ হয়ে ফিরল ১৮ দিনের শিশু

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: একটি জটিল নবজাতক অস্ত্রোপচারের ঘটনায়, জীবনসংকটাপন্ন ইনটেস্টাইনাল ম্যালরোটেশন উইথ মিডগাট ভলভুলাস—অর্থাৎ অন্ত্রের অস্বাভাবিক অবস্থান ও…

ByByTaniya Chakraborty Sep 28, 2026

সিপিআইএমকে দেখলে সাদা গোলাপ নিয়ে এগিয়ে যান: বিপ্লব দেব

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মন কি বাত’-এর ১৩৮তম পর্বকে ঘিরে রবিবার রাজ্যের বিভিন্ন বুথে দলীয় কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 27, 2026

বামুটিয়ায় মানিক সরকারের কনভয়ে হামলার অভিযোগ, আগরতলায় সিপিআইএমের বিক্ষোভ মিছিল

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালীবাজার এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের কনভয় আটকে হামলার চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Sep 27, 2026

গাড়ি বন্ধক রেখে প্রতারণার অভিযোগ, আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ গাড়ির মালিকের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: গাড়ি ভাড়া দেওয়ার পর মালিকের অজান্তে তা অন্যের কাছে বন্ধক রেখে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top