News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • আপডেট…অসমে শপথ নিলেন নতুন চার মন্ত্রী, সম্প্রসারিত হিমন্তবিশ্ব নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্যের সংখ্যা বেড়ে ১৯
Image

আপডেট…অসমে শপথ নিলেন নতুন চার মন্ত্রী, সম্প্রসারিত হিমন্তবিশ্ব নেতৃত্বাধীন মন্ত্রিসভায় সদস্যের সংখ্যা বেড়ে ১৯

গুয়াহাটি, ৭ ডিসেম্বর (হি.স.) : ড. হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছে। আজ শনিবার নতুন চার বিধায়ক পদ ও গোপনীয়তার শপথ নিয়েছেন।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা সহ মন্ত্রিপরিষদের সদস্যবৰ্গ, বিধায়কগণ, চার বিধানসভা এলাকার বহু নাগরিকবৃন্দ, আমন্ত্রিত বিশিষ্টজন এবং সরকারি বিভিন্ন স্তরের পদাধিকারীদের উপস্থিতিতে দুপুর ১২টায় স্থানীয় শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে আন্তর্জাতিক মিলনয়াতনে নবনিযুক্ত মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য।

নবনিযুক্ত চার মন্ত্রী যথাক্রমে উজান অসমের অন্তর্গত ডিব্রুগড়ের চারবারের বিধায়ক প্ৰশান্ত ফুকন, কাছাড় জেলান্তৰ্গত লক্ষ্মীপুরের প্রথমবারের কৌশিক রাই, বরাক উপত্যকার শ্রীভূমি (তদানীন্তন করিমগঞ্জ) জেলাধীন পাথারকান্দির দুবারের বিধায়ক কৃষেন্দু পাল এবং উজান অসমের অন্তর্গত ডুমডুমার প্রথমবারের বিধায়ক রূপেশ গোয়ালা। অসম মন্ত্ৰিসভা সম্প্রসারণের ফলে মুখ্যমন্ত্ৰী সহ মোট ২০ জনে বৃদ্ধি পেয়েছে সদস্যের সংখ্যা। একটি পদ এখনও শূন্য, শীঘ্রই তা পূরণ হবে।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা আঞ্চলিক প্রতিনিধিত্বের গুরুত্বের ওপর জোর দিয়ে তাঁর মন্ত্রিপরিষদ সাজিয়েছেন। বরাক উপত্যকা থেকে নিয়েছেন দুই মন্ত্রী। এ প্ৰসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রালয়ে বরাক উপত্যকার কোনও প্রতিনিধি ছিলেন না। আজ আমরা আমাদের কাউন্সিলে চার মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছি। একটি পদ এখনও শূন্য, শিগগির তা পূরণ করা হবে। অসমে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে। মন্ত্রিপরিষদে চারজনকে অন্তর্ভুক্ত করায় শক্তিশালী হয়েছে, দ্রুতগতিতে চলবে উন্নয়নের গতি।’ মুখ্যমন্ত্রী জানান, খুব শীঘ্রই নবনিযুক্তদের দফতর বণ্টন করা হবে।

এদিকে আজ শপথ গ্রহণের আগে লক্ষ্মীপুরের কৌশিক রাই এবং পাথারকান্দির কৃষ্ণেন্দু পাল কামাখ্যা মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়েছেন। এছাড়া বাংলায় শপথবাক্য পাঠ করেছেন কৃষ্ণেন্দু পাল, হিন্দিতে কৌশিক রাই, অসমিয়ায় পাঠ করেছেন প্রশান্ত ফুকন ও রূপেশ গোয়ালা।

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top