News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পুষ্পবন্ত প্রাসাদে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ টি ডাব্লিউ এফ-র
Image

পুষ্পবন্ত প্রাসাদে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে রাজপথে বিক্ষোভ টি ডাব্লিউ এফ-র

আগরতলা, ৪ ডিসেম্বর : পুষ্পবন্ত প্রাসাদে পাঁচতারা হোটেল নির্মাণের প্রতিবাদে সরব হয়েছে তিপরা ওমেন ফেডারেশন। এদিন সংগঠনের তরফ থেকে রাজপথে বিক্ষোভ মিছিলের আয়েজন করা হয়েছে। এদিনের মিছিলটি বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সার্কিট হাউজের সামনে অবস্থানে বসে। তাঁদের দাবি, পুষ্পবন্ত প্রাসাদে কোনমতেই পাঁচতলা হোটেল বানানো যাবে না।

এবিষয়ে সংগঠনের এক নেত্রী বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ। ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য দ্বারা নির্মিত হয়েছিল। এটি ২০১৮ সাল পর্যন্ত ত্রিপুরার রাজভবন হিসেবে ছিল, যা পরবর্তীতে স্থানান্তরিত হয়। কিন্তু রাজ্য সরকার পুরাতন রাজভবনে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ত্রিপুরার রাজ আমলের অস্তিত্ব বহন করছে এই রাজভবনটি।

এদিন তিনি এই সিদ্ধান্তকে পুন:বিবেচনা করার জন্যরাজ্য সরকারের নিকট আবেদন করেন। কারণ, এই সিদ্ধান্তে রাজ আমলের অস্তিত্ব নষ্ট হয়ে যেতে পারে। এই প্রসাদকে পাঁচতারা হোটেল বানালে তার নাম পরিবর্তন করা হবে। যেটা করা একদম ঠিক হবে না। এরই প্রতিবাদে সরব হয়েছে টি ডাব্লিউ এফ।

তাদের দাবি, ১৯১৭ সালে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য বাহাদুর কর্তৃক তৈরি হওয়া এই প্রসাদে হোটেল তৈরি না করে তাকে সংরক্ষণ করা হোক।

Releated Posts

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026

জুটমিল ইস্যুতে বিরোধীদের পাল্টা জবাব: বাম আমলের ভুল সিদ্ধান্তের বোঝা বইছে বর্তমান সরকার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই জুটমিল ইস্যুতে বিরোধী দল, বিশেষ করে সিপিআই(এম)-এর অভিযোগের কড়া জবাব দিলেন রাজ্যের অর্থমন্ত্রী…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top