News Flash

  • Home
  • দেশ
  • পঞ্জাবে এএপি ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি হয়েছে : সুধাংশু ত্রিবেদী
Image

পঞ্জাবে এএপি ক্ষমতায় আসার পর থেকেই আইনশৃঙ্খলার অবনতি হয়েছে : সুধাংশু ত্রিবেদী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি। একইসঙ্গে পঞ্জাবের ভগবন্ত মান সরকারের তীব্র সমালোচনাও করেছে বিজেপি। বুধবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী বলেছেন, “পঞ্জাবে এএপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।”

সুধাংশু আরও বলেছেন, “হত্যা মামলা এবং অপরাধীদের মনোবল এখন শীর্ষে। পবিত্র স্বর্ণ মন্দিরে গুলি চালানোর ঘটনা বুঝিয়ে দেয় যে, পঞ্জাবের অবস্থা কতটা শোচনীয় হয়েছে। এএপি-এর সরকারের সময়, ২০২১-২২ সালে পঞ্জাবে প্রায় ২৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়েছিল যা গত বছর প্রায় ৩০০০ কোটি টাকায় নেমে এসেছে।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top