News Flash

  • Home
  • খেলা
  • মায়োর্কাকে উড়িয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল
Image

মায়োর্কাকে উড়িয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল

বার্সেলোনা, ৪ ডিসেম্বর (হি.স.): মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কাতালান ক্লাবটি টেবিলের শীর্ষস্থান মজবুত করল। পরপর তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা।

প্রথমার্ধে ১-১ সমতায় খেলা শেষ হয়। ম্যাচের ১২ মিনিটে গোল করেন তোরেস। এরপর প্রথমার্ধের ৮৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মাফেয়োর পাস থেকে গোল করেন মুরিকি।

দ্বিতীয় অর্ধে ম্যাচের রং পাল্টে যায়। একটার পর একটা আক্রমনে গিয়ে চার চারটি গোল করে বার্সেলোনা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। ৭৪ মিনিটে আবার গোল করেন এই ব্রাজিলিয়ান।এরপর ৭৯ মিনিটে বদলি নেমে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ৮৪ মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর।

১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। বার্সার থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top