News Flash

  • Home
  • দেশ
  • সুখবীরের ওপর হামলায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মান, বললেন দোষীর শাস্তি হবে
Image

সুখবীরের ওপর হামলায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মান, বললেন দোষীর শাস্তি হবে

মোহালি, ৪ ডিসেম্বর (হি.স.): অমৃতসরের স্বর্ণমন্দির চত্বরে শিরোমণি অকালি দলের অন্যতম প্রধান নেতা সুখবীর সিং বাদলের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। মুখ্যমন্ত্রী বলেছেন, দোষীর শাস্তি হবে। বুধবার মোহালিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, “এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা। পঞ্জাব পুলিশের কর্মীদের সতর্কতার কারণে বড় ঘটনা এড়ানো গেছে। অভিযুক্তকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়েছে। আমি পুলিশ এবং ডিজিপি-র ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেছেন, “ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছি। খুব শিগগিরই হামলার পেছনের উদ্দেশ্য জানা যাবে। রাজ্যকে হেয় প্রতিপন্ন করার এমন ষড়যন্ত্র আমরা সফল হতে দেব না। আমি সুখবীর বাদলের উপর হামলার তীব্র নিন্দা জানাই। যারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি দেওয়া হবে।”

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top