News Flash

  • Home
  • দেশ
  • দিল্লি-এনসিআর দূষণের কবলেই, কুয়াশায় ঢাকল তাজমহল
Image

দিল্লি-এনসিআর দূষণের কবলেই, কুয়াশায় ঢাকল তাজমহল

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): বায়ুদূষণে দুর্বিষহ অবস্থা রাজধানী দিল্লিতে। মঙ্গলবারও ঘন ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন থাকল জাতীয় রাজধানী। এদিন সকালে ঘন কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির বাতাবরণ। বায়ুদূষণে রীতিমতো হাঁসফাঁস অবস্থা রাজধানীর বাসিন্দাদের। দূষণের কবলে উত্তর প্রদেশও, তাজনগরী আগ্রায় এদিন সকালে ধোঁয়াশার পাশাপাশি কুয়াশার হালকা আস্তরণও ছিল।

দিল্লির ইন্ডিয়া গেট, কর্তব্যপথ, অক্ষরধাম, আনন্দ বিহার প্রভৃতি এলাকা এদিন সকালে ধোঁয়াশার চাদরে আচ্ছন্ন ছিল। আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ২৯৩, যা মন্দ পর্যায়ে পড়ে। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতাও কিছুটা কমে যায় দিল্লিতে। তবে, দিল্লিতে ট্রেন পরিষেবায় কোনও প্রভাব পড়েনি এদিনও। ভোরের দিকে ধীরে গতিতে চলাচল করেছে ট্রেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top