News Flash

  • Home
  • দেশ
  • তিরুভান্নামালাইয়ে ভূমিধসে মৃত্যু ৭ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Image

তিরুভান্নামালাইয়ে ভূমিধসে মৃত্যু ৭ জনের, শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী স্ট্যালিন

তিরুভান্নামালাই, ৩ ডিসেম্বর (হি.স.): তামিলনাড়ুর মন্দির শহর তিরুভান্নামালাইয়ে সোমবার দুপুরের ভূমিধসে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। অবিরাম বৃষ্টির জেরে একটি বিশাল পাথর তাঁদের বাড়ির ওপর পড়ে, তাতে ৫টি শিশু-সহ ৭ জনের মৃত্যু হয়েছে। ৪ জনের মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উপ-মুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের জন্য ৫ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। পরিজনদের মর্মান্তিক মৃত্যুতে শোকে ভেঙে পড়েছেন আত্মীয়-স্বজনরা।

শনিবার সন্ধ্যায় পুদুচেরির কাছে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড়। তার প্রভাবে তামিলনাড়ু উপকূলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টির কারণেই রবিবার বিকেল নাগাদ ধস নামে আন্নামালাইয়ার পাহাড়ের পাদদেশে। তাতেই চাপা পড়ে যায় পর পর কয়েকটি বাড়ি। তার মধ্যেই সোমবার দুপুরে আবার তিরুভান্নামালাইয়ে মন্দিরের কাছে পাহাড় থেকে ধস নামে।

৭ জনের মর্মান্তিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন মঙ্গলবার মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং ভূমিধসে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করেছেন।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top