News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা সরকার : কৃষি মন্ত্রী
Image

রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা সরকার : কৃষি মন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর: রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে লক্ষ্যে কাজ করছে ত্রিপুরা সরকার। আজ মহাকরণে এক বৈঠকে
একথা বলেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ।

এদিন শ্রীনাথ বলেন, খারিফ মরসুমে উৎপাদিত ধান ক্রয়ের সাথে সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ও প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে আজ মহাকরণের ভিডিও কনফারেন্স হলে বৈঠকের আয়োজন করা হয়েছে। আজকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান, বিভিন্ন মহকুমার মহকুমা ম্যাজিস্ট্রেট গণ, বিভিন্ন ব্লকের বিডিও, কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক বৈঠক করা হয়েছে।

তাঁর কথায়, ওই বৈঠকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কৃষক বন্ধু সরকারের প্রতিটি সিদ্ধান্ত এ রাজ্যের আপামর কৃষকদের অর্থনৈতিক মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026

চিকিৎসকের নিরাপত্তা ও মর্যাদার দাবিতে সরব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: মেডিসিন ওপিডিতে কর্তব্যরত এক সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে সরব হয়েছে রেসিডেন্ট…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top