News Flash

  • Home
  • খেলা
  • মেসির নাম লেখা বুট পরবেন ১০ জন ফুটবলার 
Image

মেসির নাম লেখা বুট পরবেন ১০ জন ফুটবলার 

নিউ ইয়র্ক, ২ ডিসেম্বর (হি.স.): লিওনেল মেসি যে বুট পরে খেলেন, সেই বুটে মেসির নাম লেখা থাকে। অ্যাডিডাস মেসির জন্য বিশেষ এই বুট তৈরি করেছে। তবে গত শনিবার (৩০ নভেম্বর) বার্সেলোনা-পালমাসের ম্যাচে দেখা গেছে বেঞ্চে বসে থাকা লামিনে ইয়ামালকে মেসি নামাঙ্কিত বুট পরে থাকতে!

শুধু ইয়ামালই নন, মেসি নামাঙ্কিত এই বুট পরবেন আরও ৯জন ফুটবলার! মেসির নামাঙ্কিত বুট ১০ জন ফুটবলার পরার পেছনে রয়েছে একটি কারণ।

অ্যাডিডাসের প্রচারণামূলক ‘মেসি+১০’ ক্যাম্পেইনের জন্য বিশেষ এই বুটটি পরবেন নির্বাচিত ১০জন ফুটবলার।

মেসির নামাঙ্কিত এই বুট পরে মহিলা-পুরুষ মিলিয়ে মোট ১০ জন ফুটবলার খেলবেন। আর এই ১০ ফুটবলারকে বেছেছেন মেসি নিজেই। ইয়ামাল ছাড়া বাকিরা আছেন- ক্লদিও এচেভেরি, জেডিন শ, আন্তনিও নুসা, জোয়েল এনদালা, লিন্ডা কাইসেদো, ভিকি লোপেজ, কেনান ইলদিজ, আসান উয়েদরাওগো ও এলিয়েসে বেন সেগির।

অ্যাডিডাসের এই উদ্যোগ নিয়ে মেসি বলেছেন, ‘ফুটবল আমার আবেগ। অ্যাডিডাসের সঙ্গে নিজের নামাঙ্কিত বুট নিয়ে আসতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই। আমি এই তরুণদের আছে খুবই কৃতজ্ঞ যে, তারা আমার এই বুট পছন্দ করেছে।’

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top