News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুষ্পবন্ত প্যালেসে হোটেল তৈরি করার প্রতিবাদে আন্দোলনে নামছে তিপ্রা ওমেন্স ফেডারেশন
Image

পুষ্পবন্ত প্যালেসে হোটেল তৈরি করার প্রতিবাদে আন্দোলনে নামছে তিপ্রা ওমেন্স ফেডারেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর:
পুরনো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসে হোটেল তৈরি করার বিষয় নিয়ে এবার আন্দোলনে যাচ্ছে তিপ্রা ওমেন্স ফেডারেশন। রবিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান টিডাব্লিউএফ- এর সভানেত্রী মনিহা দেববর্মা। রাজন্য আমলের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে। ১৯১৭ সালে পুষ্পবন্ত প্যালেসটি তৈরি করেছিলেন বীরেন্দ্র কিশোর মানিক্য।

ত্রিপুরার রাজাদের তৈরি করা বিভিন্ন স্থাপত্য শিল্প এবং ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসেন পর্যটকরা। কিন্তু পুরানো রাজভবন তথা পুষ্পবন্ত প্যালেসটি হোটেল তৈরি করার জন্য তুলে দেওয়া হচ্ছে একটি সংস্থার কাছে। আর এর প্রতিবাদে এবার আন্দোলনে যাচ্ছে তিপ্রা ওমেন্স ফেডারেশন। টিডাব্লিউএফ – এর পক্ষ থেকে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানানো হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন টি ডাব্লু এফ সভাপতি মনিহা দেববর্মা, টি ডাব্লু এফ এর পশ্চিম জেলার সভাপতি গীতা দেববর্মা সহ ইএম ডলি রিং সহ অন্যান্যরা।

Releated Posts

শিক্ষক সংকটে বেহাল শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়, পঠন-পাঠন ব্যাহত হওয়ার অভিযোগ

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: চরম উদাসীনতার জেরে শ্রীনগর কবি সুকান্ত বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা কার্যত সমস্যার মুখে। একদিকে দীর্ঘদিনের শিক্ষক সংকট,…

ByByReshmi Debnath Sep 30, 2026

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026
Scroll to Top