News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহর পুরাতন টাউন হলের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য
Image

কৈলাসহর পুরাতন টাউন হলের বারান্দায় ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

কৈলাসহর, ১ ডিসেম্বর : কৈলাসহর পুরাতন টাউন হলের বারান্দায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকলেও পরিবারের ধারণা এটি আত্মহত্যা। তদন্তে নেমেছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গেছে, আজ সকালে কৈলাসহর পুরাতন টাউন হলের বারান্দায় এক ব্যক্তির মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। মৃতের নাম সুধাংশু শীল। তিনি কৈলাশহরের বৌলাপাশা এলাকায়। স্থানীয়রা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে সুধাংশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।

মৃতের পরিবারের খোঁজ নিয়ে জানা যায় তাঁর স্ত্রী ও এক ছেলে রয়েছে। তাঁদের এই ঘটনার খবর দেওয়া হলে মৃতের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন।

পরিবারের সদস্যদের মতে সুধাংশু শীল আত্মহত্যা করেছেন। কিন্তু আত্মহত্যার কারণ খুঁজে পাওয়া যায় নি। এই ব্যাপারে পুলিশ তাঁর অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

জীবনহানি ঠেকাতে সড়ক নিরাপত্তার বিষয়ে সরকার জনগণকে আরও সচেতন করতে বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: পরিবহণমন্ত্রী

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: সড়ক দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য সরকার এখন থেকে স্টেট রোড সেফটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করবে। আজ…

ByByReshmi Debnath Sep 30, 2026

কাশীপুরে ব্যবসায়ীকে মারধর ও গুলি করে হত্যার চেষ্টার অভিযোগ, স্বর্ণের চেইন ছিনতাই

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে আটকে মারধর এবং গুলি করে হত্যার চেষ্টার…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

স্কুটির ধাক্কায় নিয়ন্ত্রণ হারাল অটো, অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: আগরতলার মলয়নগর এলাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের…

ByByTaniya Chakraborty Sep 30, 2026

মলয়নগরে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার, শ্রীনগর পুলিশের হাতে আটক যুবক

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে মলয়নগর এলাকা থেকে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করল…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top