News Flash

Image

লামডিং-বদরপুর হিল সেকশনে বাতিল কয়েকটি যাত্রীবাহী ট্রেন

হাফলং (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : লামডিং-বদরপুর হিল সেকশনে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ রেলপথ মেরামতির জন্য মেগা ব্লক নেওয়ার জেরে আগামী ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত রুটে কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করে দিয়েছেন।

পাহাড় লাইনের দিহাকু ও মুপার মধ্যে রেলপথ মেরামতির জন্য রেল কর্তৃপক্ষ ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯-টা থেকে বেলা ২-টা পর্যন্ত মেগা ব্লক নিয়েছেন। তাই আগামী ১ ডিসেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত ১৫৬১৫ নম্বর শিলচর-গুয়াহাটি, ১৫৬১৬ নম্বর গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসের যাত্ৰা বাতিল করা হয়েছে। তাছাড়া ১৫৬১৭ নম্বর গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেসে যাত্রা ২, ৪ এবং ৭ ডিসেম্বর পৰ্যন্ত বাতিল করার পাশাপাশি ১৫৬১৮ নম্বর দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেসের ৩, ৫ এবং ৮ ডিসেম্বর বাতিল করা হয়েছে।

অন্যদিকে, ৪ এবং ৭ ডিসেম্বর ১৫৮৮৮ নম্বর গুয়াহাটি-বদরপুর এবং ১৫৮৮৭ নম্বর বদরপুর-গুয়াহাটি মধ্যে চলাচলকারী ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের যাত্রাও বাতিল করা হয়েছে। তাছাড়া ০৫৬৩৯ এবং ০৫৬৪০ নম্বর শিলচর-কলকাতা-শিলচর বিশেষ যাত্রীবাহী ট্রেনের যাত্রা ৫ এবং ৬ ডিসেম্বর বাতিল করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

এদিকে ১২৫০৪ নম্বর আগরতলা-বেঙ্গালুরু ক্যান্ট হামসফর এক্সপ্রেসের যাত্রা ৩ এবং ৭ ডিসেম্বর আগরতলা থেকে সকাল ৫.৩০-এর পরিবর্তে সকাল ৭-টায় পুননির্ধারণ করা হয়েছে। ১২৫১৫ নম্বর কুয়াম্বুটুর-শিলচর এক্সপ্রেস ১ এবং ৮ ডিসেম্বর রাত ১০-টার পরিবর্তে ২ এবং ৯ ডিসেম্বর ভোর ৩.০০টায় কুয়াম্বুটুর থেকে শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হবে।

Releated Posts

ত্রিপুরা-অসমের মধ্যে শীঘ্রই চালু হতে পারে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা, তৎপর উত্তর-পূর্ব সীমান্ত রেল

আগরতলা/গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): ত্রিপুরা ও অসমের মধ্যে দ্রুত বৈদ্যুতিক ট্রেন পরিষেবা চালু করতে উদ্যোগ জোরদার করেছে উত্তর-পূর্ব…

ByByNews Desk Jun 16, 2026

২২ জুন থেকে শুরু অম্বুবাচী মেলা, ২৬ জুন খুলবে কামাখ্যা মন্দিরের দ্বার

গুয়াহাটি, ১৬ জুন (আইএএনএস): পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী মেলা উপলক্ষে জোরকদমে প্রস্তুতি চলছে কামাখ্যা মন্দির-এ।…

ByByNews Desk Jun 16, 2026

উত্তর-পূর্বে তফসিলি জনজাতির আয়কর ছাড়ের বিরুদ্ধে মামলা শুনতে নারাজ সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): উত্তর-পূর্ব ভারতের তফসিলি জনজাতি (এসটি) সম্প্রদায়ের জন্য আয়কর ছাড়ের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের…

ByByNews Desk Jun 16, 2026

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top