News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বাংলাদেশে চিন্ময়প্রভুর গ্রেফতারের প্রতিবাদে অস‌মের শ্রীভূ‌মিতে বিশাল ‌বি‌ক্ষোভ মি‌ছিল
Image

বাংলাদেশে চিন্ময়প্রভুর গ্রেফতারের প্রতিবাদে অস‌মের শ্রীভূ‌মিতে বিশাল ‌বি‌ক্ষোভ মি‌ছিল

শ্রীভূ‌মি (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু সনাতনী‌দের অস্তিত্ব রক্ষার তা‌গি‌দে আট দফা দা‌বির ভিত্তিতে আন্দোলন সংগঠিত করায় মিথ্যা মামলা রুজু করে ইসকন-সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আরও কয়েজন‌কে গ্রেফতার ক‌রে চট্টগ্রাম কারাগারে বিচারাধীন ব‌ন্দি ক‌রে রাখা হ‌য়ে‌ছে। এ ঘটনায় কেবল বাংলা‌দে‌শে বসবাসরত সনাতনী‌দের ম‌ধ্যে নয়, ভারত সহ গোটা বি‌শ্বে হিন্দু‌দের ম‌ধ্যে ব্যাপক প্রতি‌ক্রিয়ার সৃ‌ষ্টি হয়ে‌ছে।

বিক্ষোভ ও প্রতিবাদ আছড়ে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা অসমের শ্রীভূমি জেলায়ও। আজ শুক্রবার সন্ধ্যায় শ্রীভূ‌মি জেলা সনাতনী ঐক্য ম‌ঞ্চের ডা‌কে শহ‌রের বিশাল মা‌র্কেটের প্রাঙ্গণ থে‌কে এক‌ গণ-মি‌ছিল বাংলা‌দেশ সীমা‌ন্তের দি‌কে এগি‌য়ে যায়। মিছিল থেকে নানা স্লোগা‌ন দিয়ে বাংলা‌দেশ সরকার‌কে চরম হুঁশিয়ারি দিয়ে অতি সত্বর নিঃশর্তে চিন্ময়প্রভুকে মু‌ক্ত করতে এবং সনাতনী‌দের ওপর সংগঠিত নির্মম অত্যাচার ব‌ন্ধের দা‌বি জানা‌নো হয়েছে।

তবে জেলা প্রশাসন শ্রীভূ‌মি জেলা সনাতনী ঐক্যেম‌ঞ্চের মি‌ছিল‌কে শহরের কুশিয়ারার বিসর্জন ঘাট এলাকায় রু‌খে দিয়েছে। আজকের মি‌ছি‌লে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বি‌ভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top