News Flash

  • Home
  • দিনের খবর
  • আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট, নাম রয়েছে সন্দীপ সহ পাঁচ জনের
Image

আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট, নাম রয়েছে সন্দীপ সহ পাঁচ জনের

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.) : আর জি কর দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা পড়ল আলিপুর আদালতে। শুক্রবার চার্জশিট জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই । চার্জশিট রয়েছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচ জনের নাম।

এদিন ২টা ১৫ মিনিট নাগাদ আদালতে আসেন সিবিআই আধিকারিকরা। সূত্রে জানা গিয়েছে, নিজের প্রভাব খাটিয়ে কীভাবে সন্দীপ ঘোষ বেআইনিভাবে টেন্ডার পাইয়ে দিতেন, তা উল্লেখ করা হয়েছে চার্জশিটে। অভিযুক্তরা কীভাবে নিজের সম্পত্তি বাড়িয়েছেন, তাও উল্লেখ করা হয়েছে। আর জি করে আর্থিক তছরুপের সমস্ত তথ্য এদিন আদালতে জমা পড়েছে। সন্দীপ ঘোষ ছাড়া বাকি অভিযুক্তরা হলেন সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলি খান এবং আশিস পান্ডে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট আর জি করের সেমিনার হল থেকে এক জুনিয়র ডাক্তারের দেহ উদ্ধার হয়। ‘তিলোত্তমা’-র নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। রাস্তায় নামেন সাধারণ মানুষও। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশের ঘটনার তদন্তভার নেয় সিবিআই।

এরপরেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে নানা অভিযোগ উঠতে থাকে। কয়েকদিন পর তাঁকে অধ্যক্ষের পদ থেকে সরানো হয়। আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে নেওয়ার পর সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তারপর গত ২ সেপ্টেম্বর আর জি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষকে। তার কয়েকদিন পর তিলোত্তমাকাণ্ডে প্রমাণ লোপাটের অভিযোগেও তাঁকে গ্রেফতার করা হয়। এদিন আর্থিক দুর্নীতি মামলায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top