News Flash

  • Home
  • দিনের খবর
  • জামা মসজিদের সার্ভেকে ঘিরে অশান্ত সম্ভল; পুলিশের গাড়িতে আগুন, লাঠিচার্জ  
Image

জামা মসজিদের সার্ভেকে ঘিরে অশান্ত সম্ভল; পুলিশের গাড়িতে আগুন, লাঠিচার্জ  

সম্ভল, ২৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে শাহি জামা মসজিদে সার্ভেকে ঘিরে অশান্ত হয়ে উঠল পরিস্থিতি। পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়া হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষুব্ধ জনতা পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। ডিজিপি প্রশান্ত কুমার বলেছেন, “আদালতের নির্দেশে সম্ভলে একটি সমীক্ষা চালানো হচ্ছে। কিছু অসামাজিক লোক পাথর ছুঁড়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, পুলিশ দোষীদের চিহ্নিত করবে।”

সম্বলের পুলিশ সুপার কৃষাণ কুমার বলেছেন, “আদালতের নির্দেশ অনুসারে, সম্ভল জেলার জামা মসজিদের সার্ভে চালানো হয়েছিল। সার্ভের বিরুদ্ধে কিছু মানুষ জড়ো হয়েছিল এবং সার্ভে চালানোর সময় পাথর ছুঁড়তে শুরু করে। পুলিশ জবাব দিয়েছে, জামা মসজিদ চত্বরে পার্ক করা সাব-ইন্সপেক্টরদের কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

একটি সার্ভে টিম রবিবার সকালেই জামা মসজিদের সমীক্ষা করতে পৌঁছয়। আদালতের নির্দেশে এই সার্ভে চালানো হয়। কিন্তু, আচমকাই বিক্ষুব্ধ জনতা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। ইট ছোঁড়া থেকে বিরত থাকতে অনুরোধ করে পুলিশ। তবুও, ইট ছোঁড়া বন্ধ হয়নি। তারপর পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে বলে জানিয়েছে পুলিশ। সম্ভলের ডিএম রাজেন্দর পেনসিয়া বলেছেন “সার্ভে শেষ হয়েছে। সার্ভে টিমকে নিরাপদে বের করে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাউকে রেহাই দেওয়া হবে না।”

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top