News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ১০ এবং ১১ নভেম্বর লামডিং-বদরপুর হিল সেকশনে বাতিল গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস
Image

১০ এবং ১১ নভেম্বর লামডিং-বদরপুর হিল সেকশনে বাতিল গুয়াহাটি-শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস

হাফলং (অসম), ৯ নভেম্বর (হি.স.) : লামডিং-বদরপুর হিল সেকশনের দিহাকু এবং মুপার মধ্যবৰ্তী এলাকায় মেগা ব্লক নেওয়ায় আগামীকাল ১০ এবং সোমবার ১১ নভেম্বর ১৫৬১৬ নম্বর শিলচর-গুয়াহাটি এবং ১৫৬১৫ নম্বর গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস বাতিল করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ শনিবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, মেগা ব্লকের দরুন রবি এবং সোমবার, দুদিন শিলচর-গুয়াহাটি-শিলচর এক্সপ্রেসের যাত্রা বাতিল করলেও পাহাড় লাইনে দূরপাল্লার অন্য সব ট্রেন যথারীতি চলাচল করবে।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর মুপায় ৫২/৫ কিলোমিটার অংশে দুই নম্বর টানেলের ভিতরে একটি পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছিল। এর জেরে রেলপথের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। সেদিন দুর্ঘটনা সংঘটিত হওয়ার ৪৮ ঘণ্ট পর ২ নভেম্বর থেকে পাহাড় লাইনে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হলেও যাত্রীবাহী ট্রেনগুলি বিলম্বে চলাচল করছে।

দুর্ঘটনাস্থলে রেল লাইনের নীচের মাটি বসে যাওয়ায় রেলপথ মেরামতি করার পাশাপাশি ট্রেন চালানো হচ্ছিল। তবে রেলপথ মেরামতির জন্য রাতে ওই অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। তাই এবার আগামীকাল ১০ এবং ১১ নভেম্বর মেগা ব্লক নিয়ে রেলপথ মেরামতি করার সিদ্ধান্ত নিয়ে শিলচর-গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ট্রেনের যাত্রা আগামী দুদিন বাতিল করেছেন উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top