News Flash

  • Home
  • দেশ
  • জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি, শাসক ও বিরোধীদের মধ্যে ধস্তাধস্তি
Image

জম্মু ও কাশ্মীর বিধানসভায় ধুন্ধুমার পরিস্থিতি, শাসক ও বিরোধীদের মধ্যে ধস্তাধস্তি

শ্রীনগর, ৭ নভেম্বর (হি.স.): ধুন্ধুমার ও নজিরবিহীন পরিস্থিতির সাক্ষী হল জম্মু ও কাশ্মীর বিধানসভা। ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন শাসক ও বিরোধী দলের বিধায়করা। নজিরবিহীন এই পরিস্থিতির প্রেক্ষিতে সাময়িকের জন্য বিধানসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হল মার্শালদের।

অনুচ্ছেদ ৩৭০ নিয়ে ঝামেলার সূত্রপাত, বৃহস্পতিবার সকালে বিধানসভার অধিবেশন শুরু হলে ইঞ্জিনিয়ার রশিদের ভাই তথা আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ অনুচ্ছেদ ৩৭০-এর সমর্থনে একটি পোস্টার তুলে ধরেন। সেই পোস্টারে আপত্তি জানান বিধানসভার বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক সুনীল শর্মা। তার পরেই বিজেপি বিধায়কেরা স্লোগান দিতে থাকেন। শাসক এবং বিরোধী দলের বিধায়কদের মধ্যে প্রথমে ধস্তাধস্তি, পরে হাতাহাতি শুরু হয়ে যায়। মার্শালরা কয়েকজন বিরোধী বিধায়ককে বাইরে নিয়ে যান।

বিজেপির অভিযোগ, জম্মু ও কাশ্মীরের শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এবং কংগ্রেস ওই বিধায়কের পাশে দাঁড়িয়েছে। আরও এক ধাপ এগিয়ে জম্মু ও কাশ্মীরের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না এনসি-কংগ্রেস জোটকে আক্রমণ করে বলেন, “ওরা পাকিস্তানের হাত শক্ত করছে। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছে।”

ইঞ্জিনিয়ার রশিদের ভাই এবং আওয়ামি ইত্তেহাদ পার্টির বিধায়ক খুরশিদ আহমেদ শেখ বলেছেন, “এটি সম্পূর্ণ আইনি। আমরা ৩৭০ ধারা নিয়ে একটি প্রস্তাব আনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের সুযোগ দেওয়া হয়নি। তাহলে, আমাদের কাছে কী আর কোনও বিকল্প ছিল?”

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top