News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধে সামিল কৈলাসহর রামকৃষ্ণ কলেজের ছাত্র ছাত্রীরা
Image

শিক্ষক নিয়োগের দাবিতে পথ অবরোধে সামিল কৈলাসহর রামকৃষ্ণ কলেজের ছাত্র ছাত্রীরা

আগরতলা, ৭ নভেম্বর: কৈলাসহর রামকৃষ্ণ কলেজের নানান সমস্যায় জর্জরিত।তার মধ্যে বড় সমস্যা হচ্ছে শিক্ষক স্বল্পতা। শিক্ষক স্বল্পতার কারণে কলেজের পঠনপাঠন লাটে উঠেছে।তাই আজ সকালে শিক্ষকের নিয়োগ সহ একাধিক দাবিতে পথ অবরোধ করেন ছাত্র ছাত্রীরা।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে।

ঘটনার বিবরনে জানা যায়,কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বর্তমানে একাধিক ছাত্র ছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা ভুগছে।এতে করে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। বিদ্যলয়ে বিভিন্ন সমস্যায় জজর্রিত।কিন্তু এইসকল সমস্যার উপেক্ষা করে ক্লাস সঠিকভাবে চালিয়ে যেতে চাইছে ছাত্র ছাত্রীরা।এরমধ্যে সবচেয়ে বড় সমস্যা শিক্ষক স্বল্পতা। এবিষয়ে গত ছয় বছর ধরে কলেজ কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়ে সমস্যা সমাধানের অনুরোধ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই দ্রুততার সহিত শিক্ষক নিয়োগের জন্য ছাত্র ছাত্রীরা এই অবরোধে বসে। এদিকে খবর ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং তাদের সাথে কর্থা বলেন।পরর্বতী সময়ে ছাত্র ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top