News Flash

Image

লক্ষাধিক টাকার ফসল নষ্ট করল দুষ্কৃতী

কমলপুর, ৭ নভেম্বর : পূর্ব শত্রুতার জেরেই নষ্ট হল এক কৃষকের সমস্ত ফসল। প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। এই ইদানিংকালে কৃষকদের ফসল নষ্ট করে দেওয়ার মতো জঘন্য কার্যকলাপ ক্রমশ বেড়ে চলেছে। পূর্ব শত্রুতা মেটাতে কৃষকের ফলন্ত লাউ গাছের বাগান ধ্বংস করে দেওয়ার ঘটনা রীতিমতো উদ্বেগজনক।

ঘটনার বিবরণে জানা যায়, কৃষক গৌতম দাসের ফলন্ত লাউয়ের ১১০টি ঝার কেটে ৩ লক্ষ টাকা ক্ষতি করে দিয়েছে দুষ্কৃতকারীরা। মাথায় হাত পড়েছে কৃষক গৌতম দাসের। ঘটনা কমলপুর মহকুমার দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পশ্চিম কুচাইনালা পঞ্চায়েতের মেথির মিয়া গ্রামে। দুর্গা চৌমুহনী আরডি ব্লকের অন্তর্ভুক্ত মেথির মিয়া গ্রামের বাসিন্দা গৌতম দাস। মোট জমি ৩৫ কানি। প্রতি বছরের ন্যায় এবারও বাজারজাত করার জন্য মেথির মিয়া  ধলাই নদীর পাশে উনি পৌনে দুই কানি জমিতে ১২১টি ঝার তৈরী করে পানি লাউ লাগিয়ে ছিলেন। লাউ ধরেছে বেশ। কৃষির উপর নির্ভর গৌতম দাসের পরিবার।

কৃষক হিসাবে ধলাই জেলার মধ্যে পরিচিত রয়েছে। গত দুদিন আগে গভীর রাতে দুষ্কৃতকারীরা ১০/১১টি লাউয়ের ঝার বাদে বাকি সব লাউয়ের ঝার কেটে দিয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৩ লক্ষ টাকা থেকে সাড়ে ৩ লক্ষ টাকা হবে। কৃষক গৌতম দাস জানান, প্রতি বছর এমন সময়ে ধলাই জেলার বিভিন্ন বাজারে পাইকারদের কাছে লক্ষ লক্ষ টাকার লাউ বিক্রি করেন। দুষ্কৃতকারীরা গৌতম দাসের লাউয়ের গাছ কেটে দেওয়ার দুঃখ প্রকাশ করেছেন গ্রামের কৃষকরা। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গৌতম দাস ঘটনাটি কমলপুর থানায় জানিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মেলাঘরে এক রাতে দুটি দোকানে দুঃসাহসিক চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা; তদন্তে পুলিশ

মেলাঘর, : মেলাঘর থানাধীন লাল মিয়া চৌমুহনী এলাকায় এক রাতে পরপর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 12, 2026

গোমতীর ভাঙনে দোরগোড়ায় নদী, ঘর-বাথরুম নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা; প্রশাসনের হস্তক্ষেপের আবেদন অসহায় পরিবারের

আগরতলা, ১২ জুলাই: টানা কয়েকদিনের ভারী বর্ষণে গোমতী নদীর জলস্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে মেলাঘর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Jul 12, 2026

বর্ষায় বেহাল সোনামুড়ার রাস্তা, হাঁটুসমান জল জমে দুর্ভোগ; ক্ষোভে পথ অবরোধ স্থানীয়দের

সোনামুড়া, ১২ জুলাই: টানা বর্ষণের জেরে সোনামুড়া শহরের বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা ফের সামনে এসেছে। একাধিক সড়কে…

ByByReshmi Debnath Jul 12, 2026

অভয়নগরের পরিত্যক্ত পুকুরের সৌন্দর্যায়নের কাজ শেষ পর্যায়ে, চলতি মাসেই উদ্বোধনের আশ্বাস মেয়রের

আগরতলা, ১২ জুলাই: দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা রাজধানীর অভয়নগর এলাকার ১১ নম্বর ওয়ার্ড…

ByByReshmi Debnath Jul 12, 2026
Scroll to Top