News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই নেশা কারবারীকে ১২ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত
Image

দুই নেশা কারবারীকে ১২ বছরের কারাদণ্ডের সাজা দিল আদালত

আগরতলা, ৭ নভেম্বর: এনডিপিএস মামলায় দুই নেশাকারীকে ১২ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিশালগড় আদালত।

প্রসঙ্গত, মধুপুর থানার পুলিশ ২০২৩ সালের ৪ জুন একটি লরিতে তল্লাশি চালিয়ে পশু খাদ্যবহনকারী গাড়ি থেকে প্রচুর পরিমাণ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছিল। ঘটনায় অঙ্কুজ শুক্লা ও রাজেন্দ্র সিং নামে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের বিরুদ্ধে বিশালগড় থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছিল।

এবিষয়ে সরকারী আইনজীবী গৌতম গিরি জানিয়েছেন, এনডিপিএস মামলায় দুই অভিযুক্তকে আদালত ১২ বছরের সশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পশু খাদ্যের সাথে অবৈধভাবে প্রচুর পরিমাণে কফ সিরাপ পাচারের জন্য মামলা করা হয়েছিল। আজ বৃহস্পতিবার তাদের বিশালগড় আদালতে তোলা হয়েছে।  আদালত দুই অভিযুক্তকে ১২ বছরের সশ্রম কারাদণ্ড আদেশ দিয়েছে। সাথে এক লাখ টাকা জরিমানা সহ অনাদায়ে আরো এক বছরের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

Releated Posts

বিদ্যুৎ মন্ত্রীর পদত্যাগের দাবি কংগ্রেসের, ধর্মনগরে তিন ঘণ্টার গণ-অবস্থান

ধর্মনগর, ১১ জুলাই: বিদ্যুৎ পরিষেবার বেসরকারিকরণের প্রস্তাব, স্মার্ট মিটার প্রকল্প এবং বিদ্যুৎ নিগমে দুর্নীতির অভিযোগ তুলে শনিবার ধর্মনগরের…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনুশ্রীর চিকিৎসায় পাশে ডিওয়াইএফআই, পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তা

আগরতলা, ১১ জুলাই: উন্নত চিকিৎসার জন্য আগামীকাল দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে হাপানিয়া এলাকার ছোট্ট শিশু মনুশ্রী। তার চিকিৎসার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মনু নদীর বাঁধে ভাঙন, কৈলাসহরে বন্যা আতঙ্ক; যুদ্ধকালীন তৎপরতায় মেরামতের কাজ শুরু

কৈলাসহর, ১১ জুলাই: ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের জিরো পয়েন্টে লাটিয়াপুড়া গ্রামের কাছে মনু নদীর পাড়ের বাঁধে ভাঙন শুরু হওয়ায়…

ByByTaniya Chakraborty Jul 11, 2026

মাদক সেবনের অভিযোগে যুবক গ্রেফতার, এনডিপিএস মামলায় জেল হেফাজত

আগরতলা, ১১ জুলাই: মাদক সেবন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে ত্রিপুরার এক যুবককে গ্রেফতার করেছে বাজারিছড়া থানার পুলিশ। শনিবার…

ByByTaniya Chakraborty Jul 11, 2026
Scroll to Top