News Flash

  • Home
  • দেশ
  • জনগণ নয়, নিজেদের স্বার্থে কাজ করছেন ইন্ডি জোটের লোকজন : স্মৃতি ইরানি 

জনগণ নয়, নিজেদের স্বার্থে কাজ করছেন ইন্ডি জোটের লোকজন : স্মৃতি ইরানি 

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স-সহ ইন্ডি জোটের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, “জনগণ নয়, নিজেদের স্বার্থে কাজ করছেন ইন্ডি জোটের লোকজন।” স্মৃতি ইরানি আরও বলেছেন, “তাঁরা নিজেদের জন্য বিশেষ মর্যাদা চায়, যাতে আবারও জম্মু ও কাশ্মীরের কোষাগার লুট করতে পারে।”

বুধবারই জম্মু ও কাশ্মীরে ফের অনুচ্ছেদ ৩৭০ ফেরাতে চেয়ে প্রস্তাব পাশ হয় সেখানকার বিধানসভায়। শাসকদল ন্যাশনাল কনফারেন্স (এনসি) এই প্রস্তাব পেশ করার পরেই বিধানসভায় হট্টগোল শুরু হয়। প্রস্তাবের বিরোধিতা করেন বিজেপি বিধায়কেরা। পরে অবশ্য ধ্বনিভোটে প্রস্তাবটি পাশ করানো হয়। এ প্রসঙ্গে বৃহস্পতিবার স্মৃতি ইরানি বলেছেন, “আমি কংগ্রেস, এনসি এবং ইন্ডি জোটের সমস্ত নেতাদের জিজ্ঞাসা করতে চাই, ৩৭০ অনুচ্ছেদ অপসারণের পরে, জম্মু ও কাশ্মীরের আদিবাসী সম্প্রদায়কে যে অধিকার দেওয়া হয়েছে – কংগ্রেস এবং ইন্ডি জোট কি সেই অধিকারগুলির বিরুদ্ধে দাঁড়াবে? গতকালের প্রস্তাব কংগ্রেস এবং ইন্ডি জোট নেতাদের চরমপন্থা ও সন্ত্রাসবাদের জন্য কৌশলী সমর্থন দেখায়।”

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top