News Flash

Image

চুরি যাওয়া স্কুটি উদ্ধার করল পুলিশ 

আগরতলা, ৭ নভেম্বর: বটতলা দশমী ঘাট সংলগ্ন এলাকা থেকে ১০-১২ দিন আগে চুরি যাওয়া একটি স্কুটি উদ্ধার করলেন বটতলা থানার ওসি শুভজিত দেব। দশমী ঘাট সংলগ্ন মহাবির ক্লাব সংলগ্ন এলাকা থেকে স্কুটিটি উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। 

বটতলা থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার করা স্কুটি আমতলী থানা এলাকা থেকে ২৩ অক্টোবর চুরি হয়েছিল। বুধবার রাতে পেট্রোলিং চলাকালীন সময়ে জঙ্গলের মধ্যে TR01A W9832 নম্বরের একটি স্কুটি দেখতে পায় বটতলা ফাড়ির পুলিশ। ওসি শুভজিত দেব মহাবির ক্লাব সংলগ্ন এলাকায় স্কুটিটি দেখতে পান। পরিত্যক্তভাবে পরে থাকা স্কুটির নম্বর মিলিয়ে তিনি জানতে পারেন এটি সেই চুরি হওয়া দ্বিচাকার যান। স্কুটির মালিকের হাতে উদ্ধারকৃত স্কুটিটি তুলে দেওয়া হয়েছে বলেও জানান সেই পুলিশ আধিকারিক।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top