News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থার ১০ বছর সম্পন্ন, উপকৃত ২৫ লক্ষেরও বেশি পেনশনভোগী 
Image

‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থার ১০ বছর সম্পন্ন, উপকৃত ২৫ লক্ষেরও বেশি পেনশনভোগী 

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): ‘এক পদ, এক পেনশন’ ব্যবস্থার বৃস্পতিবার ১০ বছর সম্পন্ন হয়েছে, এই ব্যবস্থায় উপকৃত হয়েছেন ২৫ লক্ষেরও বেশি সশস্ত্র বাহিনীর পেনশনভোগী। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “এই দিনে ‘এক পদ, এক পেনশন’ বাস্তবায়িত হয়েছিল। এটি ছিল আমাদের প্রবীণ এবং প্রাক্তন সেনা কর্মীদের সাহস এবং আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা, যারা আমাদের দেশকে রক্ষা করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। এক পদ, এক পেনশন বাস্তবায়নের সিদ্ধান্তটি এই দীর্ঘস্থায়ী দাবিকে সমাধান করার এবং আমাদের বীরদের প্রতি আমাদের দেশের কৃতজ্ঞতা পুনঃনিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।”

প্রধানমন্ত্রী মোদী এক্স মাধ্যমে আরও লিখেছেন, “এটি আপনাদের সকলকে খুশি করবে যে, এক দশক ধরে, লক্ষ লক্ষ পেনশনভোগী এবং পেনশনভোগী পরিবার এই যুগান্তকারী উদ্যোগ থেকে উপকৃত হয়েছেন। এই ব্যবস্থা আমাদের সশস্ত্র বাহিনীর মঙ্গলের প্রতি সরকারের প্রতিশ্রুতিকে প্রতিনিধিত্ব করে। আমরা সবসময় আমাদের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করতে এবং তাদের কল্যাণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top